রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমার উপজেলা পরিষদ নির্বাচনের সরঞ্জাম বিতরণ

নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের ৬ষ্ঠ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। ভোটকেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার সহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের মাঝে ব্যালট পেপার ব্যতীত অন্যান্য সরঞ্জামগুলো বিতরণ করা হয়।

মঙ্গলবার (৭ই মে) সকাল থেকে উপজেলা নির্বাচন অফিস প্রাঙ্গনে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সকল প্রিজাইডিং অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঝে ভোটগ্রহণের জন্য নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করেন।

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ডোমার ও ডিমলা উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। তবে নির্বাচনের দিন সকালবেলা ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার দেওয়া হবে। আইন-শৃঙ্খলা রক্ষা সহ উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই দুই উপজেলার নির্বাচনে ১৮টি স্ট্রাইকিং ফোর্স, ৪টি মোবাইল টিম কাজ করছে। এছাড়া পুলিশ, বিজিবি, র‍্যাবের আলাদা টিম হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে।

এসময় ডোমার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ নুর-ই আলম প্রমুখ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর