দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

তীব্র তাপপ্রবাহের পর অভয়নগরে ঝড়ো হাওয়াসহ স্বস্তির বৃষ্টি

বৈশাখের রেকর্ডভাঙ্গা তীব্র তাপপ্রবাহের মাঝে  অবশেষে মৌসুমের প্রথম বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নেমে এসেছে কোথাও কোথাও আঘাত হেনেছে ঝোড়ো হাওয়া।দীর্ঘ দিন তীব্র দাবদাহের পর অবশেষে যশোরের অভয়নগরে দেখা মিলেছে বৃষ্টির। 

সোমবার (৬ মে) বিকেলে সাড়ে ৫টার পর যশোরের বিভিন্ন এলাকায় হালকা বাতাসসহ বৃষ্টি হয়। এতে শীতল অনুভব হচ্ছে কিছুটা।গত ১১ এপ্রিলের পর থেকে যশোরের উপর দিয়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছিল। যশোরে ৫২ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড এ দাবদাহে ওষ্ঠাগত হয়ে পড়ে মানুষের জীবন। সকালে অপেক্ষায় ছিল এক পশলা বৃষ্টির জন্য। অবশেষে সোমবার বিকেল থেকেই অভয়নগরের আকাশে কালো মেঘ ছেয়ে যায়। এরপর শুরু হয় হালকা ঝড়ো বাতাস। সন্ধ্যা পৌনে ৬টার দিকে শুরু হয় কাঙ্ক্ষিত বৃষ্টি। শীতলতা নেমে আসে সর্বত্র।

তবে আকস্মিক বৃষ্টিতে সাময়িক ভোগান্তিতে পড়েছেন পথচারী, দোকানি ও মোটরসাইকেল চালকরা। বিভিন্ন এলাকায় হালকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হয়েচ্ছে আবার কিছু কিছু এলাকায় হালকা শিলাবৃষ্টির খবরও পাওয়া গেছে। 

বিভিন্ন স্থানে গাছের ডাল-পালা ভেঙে পড়ে থাকতে দেখা গেছে। ঝড়ের পর থেকে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিলো। কিছু কৃষকের জমিতে হালকা পানি জমে থাকতেও দেখা গছে,ফসলের জমিতে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য সকালে কৃষকদের মাঠে নামতে দেখা যায়।

Tag
আরও খবর