শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

র‌্যাবের পৃথক অভিযানে বিদেশী মদ-বিয়ার উদ্ধার,পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেফতার-৩

কক্সবাজার টেকনাফ পৌরসভার ইসলামাবাদ ও উখিয়ার পালংখালী বাজার এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৬৩ বোতল বিদেশী মদ ও ৮০ ক্যান বিয়ারসহ দুইজন মাদক কারবারী এবং একজন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


গ্রেফতারকৃতরা মাদককারিরা হলেন,টেকনাফ পৌরসভার ৪নং ওয়ার্ড পশ্চিম ইসলামাবাদ এলাকার মৃত আব্দুল মোনাফের ছেলে মোহাম্মদ ইসমাইল প্রকাশ ইউসুফ (৫১), পৌরসভা ৫নং ওয়ার্ড ডেইল পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে সফিউল্লাহ (৩০) এবং পরোয়ানাভুক্ত আসামী হলেন, উখিয়া কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের মোঃ রশিদের ছেলে মোহাম্মদ রফিক (২৮)।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও

সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)

মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,বুধবার (৮ মে) ভেররাতে কতিপয় মাদক কারবারী টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকাস্থ জনৈক ইউসুফ এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর একটি ব্যাটারী চালিত অটোরিক্সা (টমটম) এর মধ্যে মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল উক্ত এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দুইজন ব্যক্তি টমটম থেকে নেমে পালানোর চেষ্টাকালে তাদেরকে গ্রেফতারসহ উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৬৩ বোতল বিদেশী মদ (প্রতিটির গায়ে ইংরেজীতে GRAND ROYAL Sinnature BLENDED WHISKEY 40℅ VOL লেখা আছে) ও ৮০ ক্যান বিয়ার (প্রতিটির গায়ে ইংরেজীতে ANDAMAN GOLD alc LAGER BEER 5% ABV লেখা আছে) উদ্ধার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত অটোরিক্সাটি জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে বিয়ার ও বিদেশী মদসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের সাথে জড়িত বলে স্বীকার করে। প্রথমত, তারা অবৈধভাবে বিভিন্ন মাদক পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজেদের হেফাজতে মজুদ করতো। পরবর্তীতে অভিনব কায়দায় অবলম্বন এবং পরিবহন কাজে টমটম ব্যবহার করে স্থানীয় এলাকাসহ কক্সবাজার ও দেশের বিভিন্ন স্থানে এই মাদক বিক্রয় করতো বলে জানায়।


এ ছাড়া অপরদিকে মঙ্গলবার রাতে গ্রেফতারী পরোয়ানামূলে র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যাং ক্যাম্পের আভিযানিক দল উখিয়া উপজেলার পালংখালী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় গ্রেফতারী পরোয়নাভুক্ত আসামী মোহাম্মদ রফিক (২৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়।


তিনি আরো জানান, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় এবং গ্রেফতারী পরোয়নাভুক্ত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর