শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

কক্সবাজার জেলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমিতি টেকনাফ উপজেলা শাখার নির্বাচন জমে উঠেছে

আসন্ন কক্সবাজার জেলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমিতি টেকনাফ উপজেলা শাখা পরিচালনা কমিটির নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। ইতিমধ্যে বিভিন্ন পদে ৪জন বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী এবং ১টি পদে প্রার্থী না থাকায় অবশিষ্ট ১০টি পদের জন্য প্যানেল ভিত্তিক প্রচারণা জমে উঠেছে। এই বারের নির্বাচনে প্রবীণ দুই মিস্ত্রী কবির আহমদ ও জকির আহমদের প্যানেল আলোচনায় রয়েছে। 


তথ্যানুসন্ধানে জানা যায়,২০১৫ইং সালে প্রতিষ্ঠিত কক্সবাজার জেলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমিতি টেকনাফ উপজেলা শাখা (রেজিঃ নং-৪২১/কক্স-১১) এর পরিচালনা কমিটির নির্বাচন আগামী ১০মে হ্নীলাস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। টেকনাফ উপজেলার প্রত্যন্ত এলাকার ১৪২জন নির্মাণ শ্রমিক এবং জেলার ৬জনসহ মোট ১৪৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন। 



এই বারের নির্বাচনে সভাপতি পদে কবির আহমদ মিস্ত্রী (চেয়ার), নুরুল হোসাইন মিস্ত্রী (আনারস) এবং নুর হোছন মিস্ত্রী (ছাতা) প্রতীকে নির্বাচন করলেও মূলত নুরুল হোসাইন -মাহবুর রহমান প্যানেল বনাম কবির আহমদ – জকির মিস্ত্রী প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দিতা হতে যাচ্ছে। 


এখন নুর হোসাইন -মাহবুব প্যানেলে সভাপতি পদে নুরুল হোসাইন মিস্ত্রী (আনারস),সাধারন সম্পাদক পদে মাহবুর রহমান মিস্ত্রী (বাই সাইকেল) এবং কবির মিস্ত্রী জকির প্যানেলে কবির আহমদ মিস্ত্রী (চেয়ার প্রতীক) ও জকির আহমদ মিস্ত্রী (মোরগ প্রতীক) এর মধ্যে প্যানেল ভিত্তিক প্রচারনায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 


কবির আহমদ-জকির মিস্ত্রী প্যানেলে সভাপতি পদে কবির আহমদ মিস্ত্রী (চেয়ার প্রতীক), বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত সহসভাপতি আব্দুল মালেক মিস্ত্রী,সিনিয়র সহসভাপতি পদে মোস্তাক মিয়া মিস্ত্রী (দোয়েল প্রতীক),সাধারণ সম্পাদক পদে জকির আহমদ মিস্ত্রী (মোরগ প্রতীক),সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে আব্দুস সালাম মিস্ত্রী (কাতাল মাছ প্রতীক), সহসাধারণ সম্পাদক পদে হেলাল উদ্দিন মিস্ত্রী (উড়োজাহাজ প্রতীক), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আল আমিন মিস্ত্রী (টিভি প্রতীক), অর্থ সম্পাদক পদে সরওয়ার কামাল মিস্ত্রী (ডাব প্রতীক), ক্রীড়া সম্পাদক পদে শেখ আহমদ মিস্ত্রী (ফুটবল প্রতীক), দপ্তর সম্পাদক পদ খালী (নির্বাচিত কমিটি মনোনীত), সমাজ কল্যাণ সম্পাদক আমির হোসাইন মিস্ত্রী (ক্যামেরা প্রতীক), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শাকের (কলম প্রতীক) এবং বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত নির্বাহী সদস্য জকির, আবুল ফয়েজ, ইসমাঈল।



এই নির্বাচনকে ঘিরে টেকনাফের নির্মাণ শ্রমিকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সাধারণ শ্রমিকেরা জানান, কর্মস্থলে দূঘর্টনা, বেকার থাকাকালীন যেসব নেতা নির্মাণ শ্রমিকদের পাশে থাকবে তাদেরই নির্বাচিত করার চিন্তা-ভাবনা চলছে। 


কবির আহমদ-জকির আহমদ মিস্ত্রী প্যানেলের প্রতিশ্রুতি হচ্ছে,আমরা অতীতেও সুখ-দুঃখে নির্মাণ শ্রমিকদের পাশে আছি আগামীতেও থাকব ইনশল্লাহ। আমরা নির্বাচিত হলে সাংগঠনিক কর্মকান্ড সম্প্রসারণের পাশাপাশি নির্মাণ শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করে যাব। এই নির্বাচনে প্যানেল ভিত্তিক জয়ের ব্যাপারে তারা আশাবাদী। 


নুর হোসাইন-মাহবুব প্যানেলও নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদী বলে প্রতিদ্বন্দিতায় রয়েছে। এই বারের আনন্দঘন পরিবেশে নির্বাচনে ফলাফল প্রকাশের পর জানা যাবে কাদের মুখে ফুটতে যাচ্ছে বিজয়ের হাসি। ####

Tag
আরও খবর