শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে ধর্ষণ ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ উপজেলার খোনকারপাড়া ও ডেগিল্লার বিল এলাকায় পৃথক দুটি অভিযানে ধর্ষণ ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত দুইজন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


গ্রেফতারকৃতরা হলেন,টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড খোনকার পাড়া মৃত বদিউর আলমের ছেলে শাহজাহান মিয়া (২৭) এবং সাবরাং ইউনিয়নের ৫নং ওয়ার্ড ডেগিল্লার বিলের জহির আহমদের ছেলে মোঃ ইসমাইল (৪৫)।


কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও

সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)

মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, নারী ও শিশু মামলা নং ৫৯/২৪, প্রসেস নং ৪২২৯/২২, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৭/৯(১)/৩০ এবং বাকলিয়া থানার মামলা নং ১১৩/১৩, জিআর-১১৩/১৩, প্রসেস নং ৩১১/২১ মোতাবেক পৃথক দুটি মামলায় ওয়ারেন্টভুক্ত দুইজন পলাতক আসামী’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে।

একপর্যায়ে বুধবার (৮ মে) রাতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন খোনকারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী শাহজাহান মিয়া (২৭) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

এছাড়াও একইদিন রাতে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল টেকনাফ থানাধীন ডেগিল্লার বিল এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে বাকলিয়া থানায় দায়েরকৃত মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ ইসমাইল (৪৫), কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিজেদেরকে ওয়ারেন্টভুক্ত আসামী বলে স্বীকার করে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে আসছিল মর্মে জানায়।


তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


Tag
আরও খবর