শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

কক্সবাজার ঘুরে বাড়ি ফেরা হলো না রাকিবের

চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে বন্ধুদের সাথে মোটরসাইকেলে চড়ে কক্সবাজার বেড়াতে যান মুহাম্মদ তৌহিদুল ইসলাম রাকিব (২৫)। ফেরার পথে দোহাজারী এলাকায় গুরুতর আহত হয়েছিলেন রাকিব।


দীর্ঘ ১২ দিন চট্টগ্রাম ম্যাডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ৭টার দিকে ইন্তেকাল করেন তিনি।


নিহত রাকিব উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা এলাকার নুরুল ইসলাম এবং পশ্চিম সরফভাটা আলমশাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা খুরশিদা বেগমের পুত্রসন্তান।


ঘটনার সত্যতা নিশ্চিত করে সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, নিহত রাকিব তার বন্ধুদের সাথে মোটরসাইকেল যোগে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে দোহাজারী এলাকায় এলে দ্রুতগামী একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা মারে।


এতে বাইকের পেছনে বসা রাকিব পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন, তবে অক্ষত রয়েছেন বাইক চালক যুবক। রাকিবকে উদ্ধার করে চট্টগ্রাম ম্যাডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে ১২ দিন ধরে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান।


নিহত রাকিব পরিবারে দুই ভাইয়ের মধ্যে ছোট সন্তান। তিনি ও তার বড় ভাই আরিফসহ সরফভাটা ক্ষেত্রবাজার এলাকায় মোবাইল মেরামতের ব্যবসায় করতো। তার বাবা নুরুল ইসলাম ক্ষেত্রবাজারের একটি ব্যাংকে চাকুরী করেন। পরিবারের পক্ষ থেকে বিনাময়নাতদন্তে লাশটি পেতে দোহাজারী হাইওয়ে থানায় আবেদন করা হয়েছে। তার এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Tag
আরও খবর