ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ববি শিক্ষার্থীরা একদিন সারাদেশে নেতৃত্ব দিবে : সিটি মেয়র খায়ের


ববি প্রতিনিধি


বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা একদিন সারাদেশে নেতৃত্বে দিবে।আমাদের শ্রম,মেধা ও প্রজ্ঞা যথেষ্ট আছে।শুধু বিকশিত করার দরকার।যেকোন পেশায় থেকে তাদের নেতৃত্ব গুণাবলি তৈরি করতে হবে।শিক্ষার পাশাপাশি নৈতিক চরিত্র গঠনের দিকেও মনোনিবেশ দরকার। আমি চাই বরিশাল বিশ্ববিদ্যালয় শক্ত অবস্থানে দাঁড়াক।


মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, আমাদেরকে ইতিহাস জানতে হবে। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। জানতে হবে বাঙলীর সঠিক ইতিহাস। কারন ইতিহাসই একটি জাতিকে সমৃদ্ধ করে। যে জাতি যত সমৃদ্ধ তাদের ইতিহাসও তত সমৃদ্ধ। আমরা যদি বাঙালীদের সুদীর্ঘ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে জাতি হিসেবে আমরা দ্রুত এগিয়ে যেতে পারব। আমাদের ইতিহাসই হচ্ছে আমাদের অস্তিত্ব এবং এগিয়ে যাওয়ার প্রেরণা।


বৃহস্পতিবারে ( ৯ মে) বৃহত্তর বরিশালের ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক সম্মেলন "আঞ্চলিক ইতিহাস সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইতিহাস সমিতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের যৌথ আয়োজনে সম্মেলনটি বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। মূখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আশুতোষ অধ্যাপক ড. অমিত দে। 


বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুরমা জাকারিয়া চৌধুরী। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী। 


দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনের বিভিন্ন সেশনে সর্বমোট ৫১টি প্রবন্ধ উপস্থাপিত হয়। আঞ্চলিক এ সম্মেলনে বরেণ্য ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মেসবাহ কামাল, অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজসহ দেশ-বিদেশের বরেণ্য ইতিহাসবিদগণ অংশগ্রহণ করেন। এছাড়াও সম্মেলনে বাংলাদেশ ইতিহাস সমিতির নেতৃবৃন্দ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ববির উপাচার্যকে সাথে নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের "ছয় দফা বেদী-এনআরবিসি স্কয়ার" এর নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন-উদ্বোধন করেন।



Tag
আরও খবর