ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ

কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান টিটো ও ভাইস চেয়ারম্যান সুমনের বিজয়

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বুধবার শান্তিপূর্ন পরিবেশে রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণের পর গণনা শেষে উপজেলা রিসোর্স সেন্টারে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও কালুখালী উপজেলা নির্বাচন অফিসার সাইফুদ্দীন।

নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে ৩৮,৫৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলিউজ্জামান চৌধুরী টিটো। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শেখ এনায়েত হোসেন মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২,৯০০ ভোট।

ভাইস চেয়ারম্যান হিসেবে মাহমুদ হাসান সুমন তালা প্রতীকে ২০,৯৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. রিপন শেখ টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১২,৪৫৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাজী শারমিন আক্তার টুকটুকি হাঁস প্রতীক নিয়ে ১৯,৬৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোছা. শিল্পী আক্তার কলস প্রতীক নিয়ে পেয়েছেন ১১,৪৮৬ ভোট।
Tag
আরও খবর