রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমারের নবনির্বাচিত চেয়ারম্যানকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের নবনির্বাচিত প্রথম নারী চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধার সন্তান সরকার ফারহানা আখতার সুমির সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা।

শুক্রবার (১০ই মে) উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে নবনির্বাচিত চেয়ারম্যানের বাসভবনে সরকার ফারহানা আখতার সুমির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ আল-আমিন রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা যান। সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও মিষ্টিমুখ করেন তারা।

এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য আলহাজ্ব মোঃ তানবীর ইসলাম তন্ময় প্রমুখ সহ বিভিন্ন ইউনিয়ন শাখা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতের সময় সরকার ফারহানা আখতার সুমি ডোমার উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত, স্মার্ট ও মডেল উপজেলা বিনির্মানে মুক্তিযোদ্ধা সন্তানদের সহযোগিতা কামনা করেন। এছাড়া ডোমারের কাঙ্ক্ষিত উন্নয়ন ও নাগরিক সেবা বাস্তবায়নে মতবিনিময় করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (৮ই মে) অনুষ্ঠিত ডোমার উপজেলা পরিষদের ৬ষ্ঠ সাধারণ নির্বাচনে ৩১ হাজার ৪২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন টেলিফোন প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সরকার ফারহানা আখতার সুমি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সদ্য সাবেক চেয়ারম্যান আনারস প্রতীকের তোফায়েল আহমেদ।

Tag
আরও খবর