রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

এসএসসি ও সমমান পরীক্ষার ফলপ্রকাশ : ডোমার উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ২৫৭ জন

২০২৪ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ডোমার উপজেলার ৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া গড় পাসের হার ৭৮ দশমিক ৭৪ শতাংশ।

রবিবার (১২ই মে) বেলা ১২টায় প্রকাশিত হয় এবছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। এতে উপজেলার মধ্যে সর্বোচ্চ ৪৩ জন জিপিএ-৫ পেয়েছেন ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। বিদ্যালয়টির ৭০ জন পরীক্ষার্থীর মাঝে ৬৮ জন উত্তীর্ণ হন। সেখানে পাসের হার ৯৭ দশমিক ১৪ শতাংশ।

এছাড়া সোনারায় উচ্চ বিদ্যালয়ের ২৭ জন, আটিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের ২৪ জন, মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২২ জন, চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের ২১ জন, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৭ জন, চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের ১৪ জন, খাটুরিয়া উচ্চ বিদ্যালয়ের ১৪ জন, মটুকপুর স্কুল এন্ড কলেজের ১২ জন, বাগডোকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১২ জন, পাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ জন, পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয়ের ৬ জন, গোমনাতী উচ্চ বিদ্যালয়ের ৬ জন, বাগডোকরা নিমোজখানা উচ্চ বিদ্যালয়ের ৪ জন সহ মোট ২৪০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এসএসসি পরীক্ষায় ডোমার উপজেলার ৩৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩ হাজার ৪৯৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে, ২ হাজার ৬৮৫ জন পাস করেন। যার গড় পাসের হার ৭৬ দশমিক ৮০ শতাংশ।

অপরদিকে, দাখিল-২০২৪ পরীক্ষায় ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা থেকে ৪ জন ও চিলাহাটি জামেউল উল ফাজিল মাদ্রাসা থেকে ২ জন সহ মোট ৬ জন জিপিএ-৫ পেয়েছেন। ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৮১ জনের মাঝে ৭২ জন পাস করেন ও চিলাহাটি জামেউল উল ফাজিল মাদ্রাসা থেকে ৬৬ জনের মাঝে ৬৩ জন পাস করেন।

এবারের দাখিল পরীক্ষায় উপজেলার ১২টি মাদ্রাসার ৪৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে, ৪০২ জন কৃতকার্য হন। যার গড় পাসের হার ৮৮ দশমিক ৫৫ শতাংশ।

অন্যদিকে, এসএসসি ও দাখিলের ভোকেশনাল পরীক্ষায় উপজেলার ৬টি প্রতিষ্ঠান থেকে ১২৭ জনের মধ্যে ৯০ জন পাস করেন। যার গড় পাসের হার ৭০ দশমিক ৮৭ শতাংশ। এই পরীক্ষায় উপজেলার সোনারায় উচ্চ বিদ্যালয়ের ১০ জন ও পশ্চিম হরিণচড়া ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ের একজন সহ মোট ১১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

Tag
আরও খবর