শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

উখিয়ায় বিএনপি ও জামায়াতের আমির সরে দাঁড়ালেও এক জামায়াত নেতা মাঠে

উখিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ মে। ভোটে প্রধান বিরোধীদল বিএনপি অংশ নিচ্ছে না। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে দলটি।


উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী উখিয়া উপজেলা চেয়ারম্যান ও জামায়াতের উখিয়া উপজেলা আমির মাওলানা আবুল ফজল ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। দলীয় সিদ্ধান্ত মোতাবেক উভয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বিএনপি-জামায়াতের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে মাঠ থেকে সরে দাঁড়ালেন দলীয় নেতা-কর্মীরা।


এই সুযোগে আওয়ামীলীগের উখিয়া উপজেলা সভাপতি জাহাঙ্গির কবির চৌধুরী উপজেলা চেয়ারম্যান পদে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে ভোটাররা মনে করছেন।এরই মধ্যে আরেক চেয়ারম্যান প্রার্থী সাবেক মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলমের ছোট ভাই অধ্যক্ষ শাহ আলম নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি সরে দাঁড়ালেও আরেক আওয়ামীলীগ নেতা আবুল মনসুর চৌধুরী উপজেলা চেয়ারম্যান পদে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।


এরই মধ্যে গত ৮ মে প্রথম ধাপের নির্বাচনে কক্সবাজার পৌর-সভার সাবেক মেয়র ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান নুরুল আবছারের নিকট পরাজিত হয়েছেন। এর প্রভাব উখিয়াতেও পড়বে কিনা তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই।


তবে সাধারণ ভোটারদের মাঝে চমক সৃষ্টি করেছেন সাবেক জামায়াত নেতা ও পালংখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মাওলানা গফুর উল্লাহ। তিনি উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে মাঠে আছেন।

পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, আর কিছুদিন গেলে বুঝা যাবে চেয়ারম্যানের পাল্লা কার দিকে ভারি। তবে এটি নিশ্চিত করে বলা যায়, ভাইস চেয়ারম্যান পদে একই এলাকার হলদিয়া পালং ইউনিয়নের তিনজন আওয়ামীলীগ নেতা যথাক্রমে বর্তমান ভাইস চেয়ারম্যান জাহাঙ্গির আলম, সাংবাদিক রাশেল চৌধুরী ও হলদিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। আবার মাঝখানে রাজাপালং ইউনিয়নের আরেক সাংবাদিক গফুর মিয়া চৌধুরী মাঠ চষে বেড়াচ্ছেন। পালংখালী ইউনিয়নের জনপ্রিয় সাবেক জামায়াত নেতা মাওলানা গফুর উল্লাহ বেশ সুবিধা জনক অবস্থানে রয়েছেন। অনেক বিএনপি-জামায়াতের ভোটাররা তার পক্ষে তলে তলে কাজ করছেন।


মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন কামরুন নেছা বেবী, শাহিন আক্তার ও সানজিদা আক্তার নুরী।ভোটাররা মনে করছেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবীর চেয়ে এগিয়ে রয়েছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহিন আক্তার। সানজিদা আক্তার নুরী একেবারেই নতুন মুখ। অনেকেই তাকে চেনে না। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে শাহিন আক্তারের সাথে কামরুন নেছা বেবীর।


উপজেলা চেয়ারম্যানের পদ থেকে হলদিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম সরে দাঁড়ালেও আরেক প্রার্থী আওয়ামীলীগ নেতা আবুল মনসুর চৌধুরী শেষ পর্যন্ত ভোটে থাকবেন বলে জানান।


স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের মন জয় করতে আওয়ামীলীগ উখিয়া উপজেলা সভাপতি জাহাঙ্গির কবির চৌধুরী ও আরেক আওয়ামীলীগ নেতা আবুল মনসুর চৌধুরী মাঠে ময়দানে ভোটারদের ধারে ধারে গিয়ে ভোট চাইছেন।

Tag
আরও খবর