দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

রামু উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

নির্বাচন কমিশন ( ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মে তৃতীয় ধাপে ১১২ টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপের রামু উপজেলা পরিষদের নির্বাচনে ৩ টি পদে ১০ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আজ।

সোমবার (১৩ মে) সকাল ১১ টায় কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্দ দেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

চেয়ারম্যান পদে সোহেল সরওয়ার কাজল ( আনারস), সিরাজুল ইসলাম ভূট্টো ( মোটর সাইকেল), মোহাম্মদ ইউসুফ ইকবাল ( মুকুট) প্রতীক পেয়েছেন।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে সালাহ উদ্দিন( তালা), মোস্তাক আহমদ ( টিউবওয়েল) , কায়সার কামাল চৌধুরী শিমুল( মাইক),মো. আবদুল্লাহ সিকদার( চশমা) ও মোহাম্মদ নেজাম উদ্দিন (উড়োজাহাজ) প্রতীক বরাদ্দ পেয়েছেন ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফসানা জেসমিন পপি( কলস), মুসরাত জাহান মুন্নি ( প্রজাপতি) প্রতীক বরাদ্দ পেয়েছেন ।

প্রসঙ্গত, রামুর ৬৪ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ৯৫১ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ৯৯ হাজার ১২৫ জন। নারী ভোটার রয়েছে ৮৭ হাজার ৮২৬ জন। আগামী ২৯ মে ৬৪ টি কেন্দ্রের ৪৩৪ টি ভোট কক্ষে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Tag
আরও খবর