দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

টেকনাফের ৭ মাদক কারবারীর যাবজ্জীবন

কক্সবাজারে ৭ জন মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৩ মে) বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ মুন্সী আব্দুল মজিদের আদালত এই রায় দেন।

যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামীরা হলেন -টেকনাফ নয়া পাড়ার মোচনী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল হামিদ হোসেন, একই এলাকার মোঃ হোসেন জোহার, মোঃ জোবায়ের, লাল মোহাম্মদ, মোঃ ইয়াছিন, টেকনাফ নাইটং পাড়ার বাসিন্দা বশির আহমেদ, হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব লেদা পাড়ার বাসিন্দা মো. আলম।

রাষ্ট্র পক্ষের আইনজীবি আ্যডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা এই রায়ে সন্তুষ্ট জানিয়ে বলেন, এই ধরণের রায় মাদক কারবারিদের মাদক ব্যবসায়ে নিরুৎসাহিত করবে এবং আদালতে দ্রুত মামলার জট কমাবে।

২০২২ সালে টেকনাফ থানার সেন্টমার্টিন দ্বীপের পূর্ব পাশে মিয়ানমারের জল সীমার ভেতর থেকে একটি মাছ ধরার ট্রলার বাংলাদেশের সীমানায় প্রবেশ করলে কোস্ট গার্ড সে ট্রলার আটক করে। পরে তল্লাশী করলে ১ লাখ ২ হাজার পিস ইয়াবা সহ আসামীদের আটক করে এবং টেকনাফ থানায় একটি ইয়াবা মামলা দায়ের করা হয়। মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে এ ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

Tag
আরও খবর