দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

হ্নীলা চৌধুরী পাড়া রাখাইন পল্লীতে সুপেয় জলের তীব্র সংকট ; উর্ধ্বতন মহলের সুদৃষ্টি কামনা।

টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী হ্নীলা চৌধুরী পাড়া রাখাইন পল্রীতে পানির স্তর নিচে নেমে যাওয়ায় ১১০পরিবারে সুপেয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। এই প্রচন্ড খরতাপে পার্শ্ববর্তী গ্রাম হতে পানি ক্রয় করে চাহিদা মেটাচ্ছে বলে জানা গেছে। 


চৌধুরী পাড়া মহল্লা কমিটির সভাপতি মং টিং অং জানান, আমাদের গ্রামটি ১১০টির অধিকপরিবার নিয়ে গঠিত। গত দুই যুগের বেশী সময় ধরে এই গ্রামে সরকারী -বেসরকারী সংস্থার উদ্যোগে ৩৫৫/৫০টির মতো গভীর, অগভীর টিউবওয়েল বসানো৷ হয়। বছর পার না হতেই পানি লবণাক্ত, স্তর নিচে নেমে যাওয়া ইত্যাদি কারণে প্রায় নলকূপ অকেঁজো হয়ে পড়েছে। এখন পানীয় ও ব্যবহারের পানির তীব্র সংকট ধারণ করেছে। এমন কি পাশের গ্রামের ঘর-বাড়ি হতে বিশেষ নলের মাধ্যমে অনেকে ক্রয়কৃত পানি আনছে।


এলাকার সচেতন ব্যক্তি মং খিং থৌং জানান, টিমওয়েল সমুহে বোম মটর ও অন্যান্য মোটরের সাহায্যে পানি উঠানোর ফলে পানির স্তর নীচে নেমে গেছে। এই গ্রামবাসীর সুপেয় এবং ব্যবহারযোগ্য পানির সংকট সমাধানের জন্য সরকার ও বেসরকারী উন্নয়ন সংস্থা সমুহের হস্তেক্ষপ কামনা করছেন।


উক্ত গ্রামের সাধারণ বাসিন্দারা বলেন, আমরা এখন প্রচন্ড গরমকালে খাবার ও ব্যবহারের পানি পাচ্ছিনা। এখন পার্শ্ববর্তী গ্রামের বিভিন্ন জন হতে খোঁজে অথবা মাসিক ক্রয়ের মাধ্যমে পানি নিতে হচ্ছে। আমরা এই সমস্যার দ্রুত সমাধানে উপজেলা প্রশাসনসহ সেকারের উর্ধ্বতন মহলের সুদৃষ্টি কামনা করছি।

Tag
আরও খবর