শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

কক্সবাজারে আরসার আস্তানায় র‍্যাবের অভিযান-অস্ত্রসহ আটক ২

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি পাহাড়ে সন্ত্রাসী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরসা) আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করেছে র‍্যাব-১৫। এ সময় আরসার দুই সন্ত্রাসীকেও আটক করা হয়েছে।

আজ বুধবার ভোররাত থেকে উখিয়ার লাল পাহাড়ে এ অভিযান চালায় র‍্যাব।

র‌্যাব-১৫-এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ক্যাম্পে অরাজকতা সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করছে আরসা। সম্প্রতি তাদের বিরুদ্ধে হত্যা ও গুমের নানা অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি ক্যাম্পের পাহাড়ে অস্ত্র মজুতের তথ্য পেয়ে র‍্যাব লালা পাহাড়ে অভিযান চালায়।

সাজ্জাদ হোসেন বলেন, আজ ভোরে র‍্যাব সদস্যরা লালা পাহাড় ঘিরে ফেললে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। এসময় র‍্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে র‍্যাব আস্তানায় ঢুকে পড়লে আরসার দুই সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়।

এ সময় অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Tag
আরও খবর