শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

কক্সবাজার স্পেশাল ট্রেনের সময় বাড়লো আরো ২০ দিন

যাত্রী চাহিদার কথা বিচেনা করে চট্টগ্রাম–কক্সবাজার–চট্টগ্রাম রুটে চলাচলরত ‘কক্সবাজার স্পেশাল’ ট্রেনটির সময় আরো ২০ দিন বৃদ্ধি করা হয়েছে। একই সাথে ট্রেনটি ১০ বগির স্থলে ১৫ বগিতে চলার জন্য রেল ভবন থেকে অনুমোদন দেয়া হয়েছে।


চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে চলাচলরত ‘কক্সবাজার স্পেশাল’ ট্রেনটি যাত্রী চাহিদার কথা বিবেচনা করে আগামী ২০ মে থেকে আবারো সময়সূচি বর্ধিত করার জন্য রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের দপ্তর থেকে পূর্বাঞ্চলের জিএম–এর মাধ্যমে মহাপরিচালকের কাছে প্রস্তাব পাঠানো হয়। এই প্রস্তাবনার আলোকে গতকাল রেল ভবন থেকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক দপ্তরের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে এক অফিস আদেশে কক্সবাজার স্পেশাল ট্রেনটি আগামী ২০ মে থেকে আগামী ১০ জুন পর্যন্ত চালুর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।


ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখার উপপরিচালক মো. শওকত জামিল মোহসী স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের দপ্তরের পত্রের আলোকে যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে ট্রেনটির লোড বৃদ্ধি করে আগামী ১০ জুন পর্যন্ত সময় বর্ধিত করার প্রস্তাবনা এবং ১০ বগির স্থলে ১৫ বগি নিয়ে চালুর অনুমোদন দেয়া হয়েছে। এই ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, চট্টগ্রাম–কক্সবাজার রুটে চলাচলরত কক্সবাজার স্পেশাল ট্রেনটি আগামী ২০ মে থেকে ১০ জুন পর্যন্ত আরো ২০ দিন সময় বৃদ্ধি করা হয়েছে। এরপর কোরবানি ঈদেও চলবে। আস্তে আস্তে এটি নিয়মিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি এই ব্যাপারে একটি প্রস্তাবনা দিয়েছি। তিনি বলেন, গত ঈদে যাত্রী সাধারণ ও পর্যটকদের ভ্রমণের সুবিধার্থে ৮ এপ্রিল থেকে চট্টগ্রাম–কক্সবাজার রুটে একজোড়া স্পেশাল ট্রেন চালু করা হয়। যা এখনো চালু আছে। চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে প্রচুর যাত্রী চাহিদা থাকায় দুইবার মেয়াদ বর্ধিত ট্রেনটি ২০ মে পর্যন্ত পরিচালনার সিদ্ধান্ত হয়। এখন আরো ২০ দিন সময় বৃদ্ধি করে ১০ জুন পর্যন্ত ট্রেনটি চালুর সময়সীমা নির্ধারণ করা হয়েছে।


গত সপ্তাহে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের (ডিআরএম) দপ্তর থেকে চট্টগ্রাম–কক্সবাজার রুটের স্পেশাল ট্রেনটি এক ট্রিপের পরিবর্তে দুই ট্রিপ (দুই জোড়া) চালানো এবং ১০ বগির স্থলে ১৮ বগিতে চালালে যাত্রী চাহিদা পূরণের পাশাপাশি রেলওয়ের ভাবমূর্তি ও রাজস্ব আয় বৃদ্ধি পাবে প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে।


এই ব্যাপারে ডিআরএমএর দপ্তার থেকে পাঠানো প্রস্তাবনায় বলা হয় গত ৮ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত চট্টগ্রাম–কক্সবাজার রুটে কক্সবাজার স্পেশাল ট্রেনটি মোট ২৫ দিন ট্রেনটি (৩দিন চলাচল বন্ধ ছিল) চলাচল করেছে। এই ২৫ দিনে এই লোকাল স্পেশাল ট্রেনটি থেকে ৫১ লাখ ২৫ হাজার ৩৬২ টাকার রাজস্ব আয় হয়েছে। উপর্যুক্ত বিষয় বিবেচনা করে পর্যটন নগরী কক্সবাজার ও বন্দর নগরী চট্টগ্রামে যাতায়াতকারী যাত্রী সাধারণের ভ্রমণের সুবিধার্থে বর্তমানে ১০/২০ লোডে (১০ বগিতে) পরিচালিত কক্সবাজার স্পেশাল ট্রেনটির লোড বৃদ্ধি করে ১৮ বগিতে নিয়মিত চালুর পাশাপাশি ১৮/৩৬ লোডের এক রেকের ডাবল ট্রিপ দিয়ে রেলওয়ের টাইম টেবিল–৫৩ অনুযায়ী ট্রেনটি পরিচালনা করা করা হলে যাত্রী চাহিদা পূরণের পাশাপাশি রেলওয়ের ভাবমূর্তি ও রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

Tag
আরও খবর