শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

টেকনাফে বিটা'র উদ্যোগে ইন্টারেক্টিভ, ক্রীড়া ইভেন্ট ও পুরষ্কার বিতরণ

টেকনাফ উপজেলায় বিটা’র উদ্যোগে ইন্টারেক্টিভ, প্রতিযোগিতামূলক ক্রীড়া ইভেন্ট ও পুরষ্কার বিতরণী অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৬ মে) সকালে টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ড এবং বাহারছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিটার উদ্যোগে কিশোর-কিশোরিদের নিয়ে একটি ইন্টারেক্টিভ, প্রতিযোগিতামূলক ক্রীড়া ইভেন্ট ও পুরষ্কার বিতরণী অনুষ্টানের আয়োজন করা হয়। Joining forces for child protection in emergencies প্রকল্পের অধীনে বিটা এই অনুষ্টানের আয়োজন করে।


German Ferdarel Foreign office (GFFO) এর আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়নে সহায়তা করছেন Plan international Bangladesh.


শিশু-কিশোরদের শারিরীক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে টেকনাফ পৌরসভা এবং বাহারছড়া ইউনিয়নের চার শতাধিক শিশু-কিশোরদের নিয়ে উক্ত ইন্টারেক্টিভ এবং প্রতিযোগিতামূলক ক্রীড়া ইভেন্টের আয়োজন করা হয়। পরে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


উক্ত অনুষ্টানে টেকনাফ পৌরসভায় সভাপতিত্ব করেন হাফেজ বেলাল (রাঃ)মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ সাদেক মুয়াল্লিম এবং বাহারছড়া ইউনিয়নে সভাপতিত্ব করেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য জুহুরা বেগম।


এ সময় উপস্থিত ছিলেন, বিটার সিবিসিপি কো-অর্ডিনেটর মাইমুন উদ্দিন রুবেল, সিবিসিপি অফিসার আবু বকর সিদ্দীক,মোহাম্মদ ইদ্রিস, স্থানীয় সাংবাদিক প্রতিনিধি, সেবা গ্রহণকারী এবং উপকারভোগী প্রতিনিধিগণ।


উক্ত অনুষ্টানে সভাপতি মাওলানা মোহাম্মদ সাদেক মুয়াল্লিম বলেন, শিশু-কিশোরদের শারিরীক ও মানসিক বিকাশের ক্ষেত্রে খেলাধুলার গুরুত্ব অনেক। খেলাধুলা শিশুদের মস্তিস্কের কার্যক্ষমতা বাড়ায়।


তিনি আরও বলেন, দিনে কমপক্ষে একঘন্টা খেলাধুলার জন্য বরাদ্দ রাখলে খুবই ভাল হবে। এর ফলে পড়ালেখার প্রতি মনোযোগ বৃদ্ধি ঘটবে। সবশেষে তিনি উনার মাদ্রাসার শিশু-কিশোরদের এই প্রতিযোগীতায় অংশগ্রহণের সুযোগ করে দেয়ার জন্য বিটার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।


অপরদিকে, ইউপি সদস্য জুহুরা বেগম বলেন, শুরুতেই বিটার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি , বিটা তার নির্বাচনী এলাকায় অনেক সহায়তা প্রদান করে যাচ্ছে বিশেষ করে মেয়েদের উন্নতিতে নিরলসভাবে ভুমিকা রেখে চলেছে।


তিনি বলেন, বিটা কর্তৃক আয়োজিত বিভিন্ন সেশন, কর্মকান্ড ইত্যাদিতে অংশগ্রহণের ফলে মেয়েদের মাঝে সচেতনতা সৃষ্টি হয়েছে। তিনি মেয়েদেরকে পর্দার মধ্যে থেকেও যে নিজের মেধার বিকাশ ঘটানো সম্ভব সে সম্পর্কে অবহিত করেন।


তিনি আরও বলেন, বিটা কর্তৃক এই ধরণের আয়োজন শিশুদেরকে সুস্থ বিনোদনের পাশাপাশি শারিরীকভাবেও শক্তপোক্ত হতে সাহায্য করবে। তিনি আবারও বিটার প্রতি কৃতজ্ঞতা এবং বিটার মঙ্গল কামনা করে উনার বক্তব্য শেষ করেন।

Tag
আরও খবর