শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

পুলিশ পরিচয়ে দুই রোহিঙ্গাকে অপহরণ, পিঠিয়ে মুক্তিপন আদায় করলো তিন ছিনতাইকারী

কক্সবাজারের লিংকরোড থেকে পুলিশ পরিচয়ে দুই রোহিঙ্গাকে অপহরণ করে বেদড়ক পিঠিয়ে মুক্তিপন আদায়ের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি গত ১৩ মে রামুর মন্ডলপাড়া গ্রামে ঘটেছে। এই ঘটনায় কোন মামলা কিংবা অভিযোগ পায়নি বলে জানিয়েছে রামু থানা পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিওতে দেখা যায়, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে মোঃ রফিক ও আরিফ নামে দুই রোহিঙ্গা কাজের সন্ধ্যানে লিংকরোড এলাকায় এসেছিলেন। ১৩ মে সকাল ১০ টার দিকে মন্ডল পাড়া এলাকার নুরুল আবছারের ছেলে পারভেজ হোসেন, পারভেজ বাহাদুর প্রকাশ কালা বাবু, মন্ডলপাড়ার জুহুর আলমের ছেলে লিবু নামে এই তিন যুবক রোহিঙ্গাদের পুলিশের এসআই, ওসি পরিচয়ে তুলে নিয়ে যায়। এক পর্যায়ে রামুর বাইপাসের পশ্চিম দিকে নিয়ে বেদড়ক মারধর করে তাদের। দুই রোহিঙ্গা ভিডিওতে বলতে শোনা যায়, মারধর সহয্য করতে না পেরে এই দুই রোহিঙ্গা তাদের পরিবারের কাছে ফোন দিয়ে ৪৩ হাজার টাকা বিকামের মাধ্যমে মুক্তিপন এনে দেয়। এবং তাদের কাছ থেকে ৩টি মোবাইল কেড়ে নেয় পুলিশ পরিচয় দেয়া এই তিন ছিনতাইকারী। এই ঘটনায় ফোন পেয়ে সেইদিন সন্ধ্যায় রামু থানার উপ-পরিদর্শক সোহরাবসহ একদল পুলিশ ঘটনাস্থলে যান। তবে রামু থানায় এখনো পর্যন্ত কোন অভিযোগ পায়নি বলেই কোন ব্যবস্থা নেয়নি পুলিশ এমনটি জানিয়েছেন এসআই সোহরাব।


মন্ডলপাড়ার বেশ কয়েকজন জানান, পারভেজ, কালা বাবু, লিবু নামে এই যুবকরা পুলিশের নাম ভাঙ্গিয়ে এর আগেও রোহিঙ্গাদের অপহরণ করেছিলো। তাদের বিরুদ্ধে মামলা হয়ে কারাগার পর্যন্ত গেছে, তবুও তারা ভাল হয়নি। কারাগার থেকে এসে আবারো রোহিঙ্গাদের অপহরণ করে মুক্তিপন আদায়ে ব্যস্ত হয়ে পড়েছে তারা।

Tag
আরও খবর