শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

বিজিবি'র পৃথক অভিযানে ৪ কেজি আইস উদ্ধার, আটক-১

কক্সবাজারের টেকনাফ ও রামুতে পৃথক অভিযান চালিয়ে ৪ কেজি ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এসময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।


আটককৃত ব্যক্তি হলেন,উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা পালং পাগলীর বিলের আলী হোছনের ছেলে মোঃ নূর মোহাম্মদ (৩৯)।


টেকনাফ ২বিজিবি’র ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন আহমেদ জানান- গোপন সংবাদের ভিত্তিতে, বৃহস্পতিবার (১৬ মে) রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন লম্বরী ঘাট এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার থেকে সাগরপথে বাংলাদেশে আসতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদরের বিশেষ চোরাচালান প্রতিরোধ টহলদল লম্বরী ঘাট এলাকায় গমন করে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল বঙ্গোপসাগরের তীরে লম্বরী ঘাট থেকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে একটি পোটলা হাতে নিয়ে মেরিন ড্রাইভ সড়কের দিকে আসতে দেখে। এ সময় টহলদল উক্ত ব্যক্তিকে ধাওয়া করলে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে তার হাতে থাকা পোটলাটি ফেলে দিয়ে দ্রুত দৌড়ে রাতের অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে চোরাকারবারীর ফেলে যাওয়া পোটলার ভিতর থেকে ২ কেজি ৪৫ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়। চোরাকারবারীকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।


এছাড়া অপরদিকে, রামু ৩০বিজিবি’র ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান,একইদিন রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ৩০ বিজিবি ব্যাটালিয়নের নেতৃত্বে মরিচ্যা চেকপোস্ট ও ব্যাটালিয়ন সদর থেকে একটি টহলদল গোয়ালিয়া লিংক রোডে তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। তল্লাশীকালীন মরিচ্যা থেকে গোয়ালিয়া সড়ক হয়ে কক্সবাজারগামী যাত্রী মোঃ নূর মোহাম্মদ (৩৯) কে সন্দেহ হওয়ায় তাকে তল্লাশী করে তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে ১ কেজি ৯৮০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।


অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ আরো জানান,আটককৃত আসামীকে ক্রিস্টাল মেথ আইসসহ নিয়মিত মামলার মাধ্যমে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।

Tag
আরও খবর