ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময়

ঝিকিমিকি সাজে কানে ঐশ্বরিয়া, নেটপাড়ায় হাসির রোল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-05-2024 02:34:59 am

কানের লাল গালিচার অতি পরিচিত নাম ঐশ্বর্য রাই বচ্চন। বচ্চন বধূর স্টাইল স্টেটমেন্ট হামেশাই থাকে চর্চায়। ফ্রেঞ্চ রিভারা বরাবরই মেতে থাকে রাই সুন্দরীর জৌলুসে।


বৃহস্পতিবার কানের রেড কার্পেটে কালো-সোনালি গাউনে সম্মোহিনী জাদু চালান অ্যাশ। তবে দ্বিতীয় দিন অভিষেক ঘরণীর সাজপোশাক দেখে নেটপাড়ার হাসির রোল।


কানের প্রথম অ্যাপিয়ারেন্সের জন্য ঐশ্বর্য বেছে নিয়েছিলেন ফাল্গুনী এবং শেন পিককের কালো-সোনালি গাউন। শুক্রবার রাই সুন্দরীর দেখা মিলল সুবজ-রুপালি ঝালর গাউনে।


নায়িকার ভাঙা ডান হাতে এদিনও প্লাস্টার। নাটকীয় পোশাকের লম্বা টেইল এবং সুউচ্চ হাতা রীতিমতো নজর কাড়ল। ঐশ্বর্যর এই লুক দেখে অনেকেই মজা করে লিখেছেন, ‘আরাধ্যার স্কুল প্রোজেক্ট নাকি? কে ঐশ্বর্যকে স্টাইল করছে?’ অনেকে আবার গেম অফ থ্রনসের ছায়া খুঁজে পেয়েছেন অ্যাশের পোশাকে।


৭৭তম কান চলচ্চিত্র উৎসবে ‘কাইন্ডস অফ কাইন্ডনেস’-এর প্রিমিয়ারে দেখা মিলল অ্যাশের। কানের রেড কার্পেটে সাজপোশাক নিয়ে এই প্রথমবার কটাক্ষের মুখে ঐশ্বর্য, এমনটা নয়। তবে কোনওদিনই পালটা জবাব দেন না নায়িকা।


ঐশ্বর্য কান সফরের দ্বিতীয় দিনে মার্টিনেজ ব্যালকনিতে মায়ের পাশে নজর কাড়লেন আরাধ্যাকে। নীল রঙের ডিজাইনার পোশাকে ঐশ্বর্য ছিলেন সাবলীল। মায়ের পাশে আরাধ্যার দেখা মিলল হলুদ রঙের চিতা-প্রিন্টের কো-অর্ড সেটে।


একদম নো-মেকআপ লুকে দেখা মিলেছে ঐশ্বর্য-অভিষেকের ১২ বছরের কন্যার। এই কান ফিল্ম ফেস্টিভ্যালে আলাদা করে নজর কেড়েছেন আরাধ্যা। মায়ের যেহেতু হাতে চোট, তাই সবসময়েই ঐশ্বর্যকে আগলে রাখছেন ছোট্ট আরাধ্য়া।


১৬ মে কান-এ আরাধ্যার সঙ্গে হাজির হয়েছিলেন ঐশ্বর্য। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে মা-মেয়ে জুটিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। মুম্বই এয়ারপোর্টে ঐশ্বর্যকে প্লাস্টার করা হাতে দেখে ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, চোট নিয়ে কীভাবে সবটা সামলাবেন তিনি, তা নিয়ে চিন্তা ছিল। তবে ভাঙা হাতে ঐশ্বর্য মোহময়ী।


মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি ঐশ্বর্যর ২১ তম সফর। ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে ভারী সোনার গয়না সম্বলিত নীতা লুল্লা শাড়িতে অভিনয়ের মাধ্যমে কানে অভিষেক ঘটে তার। একই বছর তার ক্লাসিক ব্লকবাস্টার দেবদাসও মুক্তি পায়। তারপর থেকে কান আর ঐশ্বর্য যেন পরস্পরের পরিপূরক।

আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৩ দিন ২১ ঘন্টা ০ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৬৭ দিন ১৯ ঘন্টা ৪৬ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৩ দিন ৪ ঘন্টা ৩৫ মিনিট আগে