চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

বিনোদন ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 07-08-2026 08:51:09 pm

বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমি তিন দিনব্যাপী ‘চলচ্চিত্র উৎসব: একাল-সেকাল’ আয়োজন করতে যাচ্ছে। এ আয়োজনে বিভিন্ন সময়ের মোট ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। চলচ্চিত্রগুলো দর্শকদের জন্য বিনামূল্যে উন্মুক্ত থাকবে।


রোববার (০৯ আগস্ট) থেকে শুরু হয়ে এ উৎসব চলবে ১১ আগস্ট পর্যন্ত।


উৎসবের উদ্বোধনী প্রদর্শনী হিসেবে ৯ আগস্ট সন্ধ্যা ৬টায় দেখানো হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত বহুল আলোচিত চলচ্চিত্র ‘রইদ’।


কোরবানির ঈদে মুক্তির পর দেশ-বিদেশে প্রশংসিত এ সিনেমায় অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।


একই দিন রাত ৮টায় প্রদর্শিত হবে জহির রায়হানের কালজয়ী সৃষ্টি ‘জীবন থেকে নেয়া’, যেখানে অভিনয় করেছেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল ও আনোয়ার হোসেনসহ অনেক গুণী শিল্পী।


১০ আগস্ট উৎসবের দ্বিতীয় দিনে বিকেল ৫টা ৩০ মিনিটে দর্শকরা দেখতে পাবেন খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’। এরপর রাত ৮টায় প্রদর্শিত হবে মোহাম্মদ নূরুজ্জামান নির্মিত ‘মাস্তুল’।


উৎসবের শেষ দিন ১১ আগস্ট বিকেল ৫টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে আমজাদ হোসেনের ‘দুই পয়সার আলতা’। সমাপনী আয়োজন হিসেবে রাত ৮টায় দেখানো হবে আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।


‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত উৎসবটি বাস্তবায়নে সহযোগিতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়।


পুরো আয়োজনের ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ।

আরও খবর



6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৪৬ দিন ৪ ঘন্টা ৫৩ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৫১ দিন ১৩ ঘন্টা ৪২ মিনিট আগে