গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

উখিয়ায় কুখ্যাত রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্রসহ আটক

কক্সবাজারের উখিয়ার শীলেরছড়া এলাকায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৬ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

এর আগে, একই দিন সন্ধ্যায় উপজেলার রাজাপালং ইউনিয়নের শীলেরছড়া এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মো. সেলিম (৩০) উখিয়া উপজেলার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৫ ব্লকের মৃত নুর আহাম্মদের ছেলে।

র‌্যাবের অধিনায়ক সাজ্জাদ হোসেন বলেন, উখিয়ার রাজাপালং ইউনিয়নের শীলেরছড়া এলাকায় মাদক কেনা-বেচার জন্য কিছু লোকজন অবস্থান করছে এমন খবরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহজনক ২-৩ জন লোক দৌড়ে পালানোর চেষ্টা করেন।

এ সময় তাদের ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যান। পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে দেশীয় তৈরি একটি বন্দুক ও পাঁচটি গুলি পাওয়া যায়।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, আটক সেলিম রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রীয় অপরাধী চক্রের সদস্য। তার বিরুদ্ধে ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ আছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন।

Tag
আরও খবর