গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

ইনানীতে হচ্ছে ফায়ার সার্ভিসের পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কেন্দ্র

অবশেষে কক্সবাজারে হচ্ছে ফায়ার সার্ভিসের পূর্ণাঙ্গ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এবং অত্যাধুনিক ফায়ার স্টেশন। অর্থনৈতিক এবং ভৌগলিকগতভাবে এখন খুবই গুরুত্বপূর্ণ পর্যটন নগরী কক্সবাজার। যার কারণে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ইনানীতে ৬ একর জমির হচ্ছে অত্যাধুনিক মডার্ণ ফায়ার স্টেশন। এরই মধ্যে সীমানা প্রাচীর দেয়াসহ মাষ্টার প্ল্যান করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।


পর্যটন নগরী কক্সবাজার; এখানে রয়েছে ৫ শতাধিক হোটেল মোটেল রিসোর্ট ও গেস্ট হাউস। একই সঙ্গে রয়েছে ৩’শোর বেশি রেস্তোরা। রয়েছে বিশ্বের সর্ব বৃহৎ আশ্রয়শিবির। যেখানে কয়েক লাখ শেডে বসবাস করছে ১২ লাখের বেশি রোহিঙ্গা। আর উপকূলীয় এলাকা হওয়ায় প্রতিনিয়ত মোকাবিলা দুর্যোগের সঙ্গে করতে হয় ।

কক্সবাজারে রয়েছে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র, হচ্ছে গভীর সমুদ্রবন্দর, অর্থনৈতিক অঞ্চল ও ট্যুরিজম পার্ক। একই সঙ্গে বাস্তবায়ন হচ্ছে সরকারের বড় বড় মেগাপ্রকল্পগুলো। তাই অর্থনৈতিক ও ভৌগলিকগতভাবে এখন খুবই গুরুত্বপূর্ণ কক্সবাজার অঞ্চল।

সবকিছু বিবেচনা করে কক্সবাজারে গড়ে তোলা হচ্ছে আধুনিক ফায়ার স্টেশন ও পূর্ণাঙ্গ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র।


চট্টগ্রামস্থ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দিনুমণি শর্মা বলেন, অর্থনৈতিক অঞ্চল হচ্ছে টেকনাফের সাবরাং-এ, রয়েছে বিশাল রোহিঙ্গা ক্যাম্প। আর পর্যটন নগরী কক্সবাজারে আছে ৫’শো অধিক হোটেল মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস। মেরিন ড্রাইভটি চার লেনে উন্নীত হচ্ছে এবং ভবিষ্যতে এখানে যে অসংখ্য যানবাহন চলাচল করবে। সেই যাত্রিদের বিভিন্ন দূর্ঘটনা মোকাবেলার জন্য এবং একটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহাপরিচালক একটি সুন্দর ও মডেল ফায়ার স্টেশন গড়ার লক্ষ্যে এই জায়গাটি নির্বাচন করা হয়েছে। একটা কক্সবাজার এবং টেকনাফের মধ্যবর্তী স্থানে। এখানে প্রায় ছয় একরের চেয়ে বেশি জমি ক্রয় করেছি এই স্টেশন নির্মানের লক্ষ্যে। আশা করি, এই স্টেশনটা তৈরি হলে এই বৃহত্তর অঞ্চলের মানুষের অনেক উপকার হবে।

দিনুমণি শর্মা আরও বলেন, কক্সবাজার একটি উপকূলীয় অঞ্চল। যেখানে প্রতিনিয়ত জলোচ্ছাস ও ঘুর্ণিঝড় এই এলাকার জনপদে আঘাত করে। তাদের দুঃসময়ে আমরা তাদের পাশে দাঁড়াব। এই লক্ষ্য নিয়েই এই সুন্দর জায়গাটা বেছে নিয়েছি মডেল ফায়ার সার্ভিস স্টেশন নির্মানের জন্য।


এরই মধ্যে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ইনানীতে ক্রয় করা হয়েছে ৬ একর জমি। যেখানে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। দেয়া হচ্ছে সীমানা পিলার ও দেয়াল। সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে করা হয়েছে মাস্টারপ্ল্যানও। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে, এই স্টেশনে সব ধরণের অত্যাধুনিক লজিস্টিক সাপোর্টের পাশাপাশি থাকবে আধুনিক প্রযুক্তি সবধরণের সরঞ্জামও।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক (পরিকল্পনা) মো. ইকবাল বাহার বুলবুল বলেন, কক্সবাজারে আধুনিকমানের মডার্ণ ফায়ার ষ্টেশন ও পূর্ণাঙ্গ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র করা হচ্ছে। এখানে সব ধরণের অত্যাধুনিক লজিস্টিক সাপোর্ট থাকবে। আধুনিক প্রযুক্তি সবধরণের সরঞ্জামও মজুত থাকবে। যাতে যেকোনো বিপর্যয়ে দ্রুত মানুষের সেবায় আত্মনিয়োগ করা যায়। যেসব লজিস্টিক সাপোর্টের সুবিধা আছে সেগুলো নিয়ে যেনো মানুষের সেবায় দ্রুত ঝাঁপিয়ে পড়তে পারি। চারিদিকে যে ইউনিটগুলো আছে সে ইউনিটগুলোর জন্য যেনো সাপোর্ট দিতে পারি। এখন সীমানা প্রাচীরের নির্মাণকাজ চলমান। সাথে মাস্টারপ্ল্যানের কাজও চলমান। যতগুলো সুযোগ সুবিধার কথা বলা হয়েছে এগুলো মাষ্টারপ্ল্যানেরই অংশ। সবগুলো কাজ মাথায় রেখেই মাস্টারপ্ল্যান করা হয়েছে।


ইনানীতে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এবং মডার্ণ ফায়ার স্টেশন নির্মাণকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।

কক্সবাজার শহর থেকে ২০ কিলোমিটার দূরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ইনানীতে ৬ একর জমিতে গড়ে তোলা হচ্ছে ফায়ার সার্ভিসের আধুনিক ফায়ার ষ্টেশন ও পূর্ণাঙ্গ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র।

Tag
আরও খবর