কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

তবুও মনে রেখো।। জাকারিয়া আহমেদ

Jakaria Ahmed ( Contributor )

প্রকাশের সময়: 18-05-2024 08:50:27 am

ছবি: লেখক জাকারিয়া আহমেদ

যদি সময়ের স্রোতে ভেসে যাই এই চেনা পথ ছেড়ে _বহুদূরে বহুকালের তীরে; 

তবু মনে রেখো_ ছিলাম আমি, বহুদিন ছিলাম তোমার পথ জুড়ে।


ভোরে পাখিদের কোলাহল, ভোরের বিদায়ে থেমে যাবার মত যদি আমিও থেমে যাই;

তবুও মনে রেখো_ আমি বহুদিন, বহুকাল তোমার পথে ধরে চলতাম।


যদি রণক্ষেত্রে রক্তাক্ত রক্তিম রঙে রঙিন হই_হয়ে যাই বিলীন;

তবে মনে রেখো_তোমার কেঁদে ওঠা হৃদয়ের পক্ষে যুদ্ধে যেতাম কত বেলা- অবেলায়। 


যদি ধূসর বাতাসে নীলিমায় গোধূলির আলোমাখা আলোয় মিশে যাই_অন্তহীন কালের জন্য; 

তবুও মনে রেখো_তোমার আকাশে তারা ছিলাম অটল এক জনম।


কোনো বৈশাখের পাগলাটে বাতাসে ঘনকালো মেঘের উড়ে যাওয়ার মত আমিও উড়ে যাই_যদি আর না ফিরি;

তবুও মনে রেখো_যতশত বৈশাখে উড়েছি তোমার তরে।


যদি চাঁদ ডুবে যাওয়ার মত আমিও নিভে যাই_আলো আর না পাও আঁধারে;

তবুও মনে রেখো_যত জ্যোৎস্না দিয়েছিলাম তোমায়।

তবুও মনে রেখো_ এক কালে এক জনমে একাধিক যুগ ছিলাম তোমার।



আরও খবর
6ae9c2e336280-031126051755.webp
জাগরণের আহ্বান- সজিব হোসেন

১৭ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে


6ae824bd1f9e0-021126115053.webp
সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা

১৮ দিন ১৫ ঘন্টা ২২ মিনিট আগে




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

১৯ দিন ৬ ঘন্টা ৩ মিনিট আগে


deshchitro-6ad260f203dd2-161026113754.webp
আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা"

৩৫ দিন ৩ ঘন্টা ৩৫ মিনিট আগে



6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৫৯ দিন ১৬ ঘন্টা ২৫ মিনিট আগে