মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

নান্দাইলে ঘোষপালা ফাযিল মাদ্রাসার আলিম পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত

নান্দাইলে ঘোষপালা ফাযিল মাদ্রাসার আলিম পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত


ময়মনসিংহের নান্দাইলে ঘোষপালা ফাযিল মাদ্রাসার আলিম পরিক্ষার্থী ২০২২ এর  বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (২৯ অক্টোবর) দুপর ১২ টায় আলিম পরিক্ষার্থীদের আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্বা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এবং অধ্যক্ষ মাও.আবুল হাসনাত মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।


এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো.আবুু বক্কর সিদ্দিক বাহার, ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইঁয়া, আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান, নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আনজু, সাংবাদিক এনামুল হক বাবুল, উপসহকারী প্রকৌশলী মো.ফখরুল আলম, অধ্যক্ষ(অবঃ) মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ। 


আলোচনা সভা শেষে প্রধান অতিথি আলিম পরিক্ষার্থীদের হাতে পরীক্ষার উপকরণ তুলে দেন।পরে পরিক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


এর আগে এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন মাদরাসার মেরামত ও সংস্কার কাজ উদ্বোধন এবং মাদরাসা মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

আরও খবর