মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

উলিপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ আওয়ামী লীগে যুদ্ধ এগিয়ে সাজু তালুকদার


কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ আওয়ামী লীগের মধ্যে ভোট যুদ্ধে জনমত জরিপে এগিয়ে সাজু তালুকদার। 

উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে উলিপুর উপজেলা পরিষদের নির্বাচন হতে চলছে আগামী ২১ মে। 

নির্বাচনে মূলতঃ আওয়ামী নেতাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য সাজাদুর রহমান তালুকদার সাজু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব রানা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম আল মামুন সবুজ ও সাবেক আওয়ামী লীগ নেতা এম কফিল। 

এদিকে ভোটের সমীকরণে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছেন কর্মীবৃন্দ। কাকে ছেড়ে কার সাথে থাকবেন? 

এ নিয়ে কর্মীবৃন্দের সাথে কথা বলে জানা গেছে, তারা আছেন বড় বিপদে। মন রক্ষা করাও তাদের জন্য কষ্টকর হয়ে দাড়িয়েছে। এর মধ্যে সভাপতি ও সম্পাদক তাদের দলে ভিড়িয়েছেন কিছু নেতা-কর্মী। তবে ভোট চাইতে গিয়ে ভোটারদের মুখোমুখি হতে তাদের বেশ হিমশিম খেতে হচ্ছে।

 এই প্রথম নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন সবুজ। তারা দূ'জনই ক্লিন ইমেজের। শিক্ষিত ও ভদ্র হিসেবে সবাই তাদের জানে। তাঁরা নিজেদেরকে অনেকটা পরিচয় করাতে পারছেন ভোটারদের মাঝে। নিয়মিত গণ সংযোগও চালিয়ে যাচ্ছেন। 

সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এম কফিল রাজনীতির মাঠে বিরতি দিয়ে আবারও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে গণ সংযোগ করে যাচ্ছেন। প্রবীণ রাজনীতিক হিসেবে তার বেশ পরিচিতি আছে। সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন তালুকদার এর সুযোগ্য পু্ত্র সাজাদুর রহমান তালুকদার সাজু বেশ কয়েক বছর পূর্ব থেকে রাজনীতির মাঠ চষে বেড়াচ্ছেন। সব বয়সের ভোটার তার বড় ভরসা। বিভিন্ন ইউনিয়ন ঘুরে জানা যায়, যারা গত সংসদ নির্বাচনে ভোট দেননি তারাও এবার আনারস মার্কায় ভোট দিবেন।পছন্দের প্রার্থীকে জয়ী করবেন। সব কিছু মিলে আনারস মার্কার পাল্লা ভারী।

এ নিয়ে সাজাদুর রহমান তালুকদার সাজুর সঙ্গে কথা হলে, তিনি জানান, জনগণের ভালবাসা আমার একমাত্র সম্পদ। তাঁদের ভালবাসা নিয়ে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে চাই। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, নির্বাচনে কারচুপি ও পেশি শক্তির ব্যবহার না হলে জনতার জয় হবে ইনশাআল্লাহ। 

নির্বাচনে শেষ পর্যন্ত জনমত কার পক্ষে যায় সে দেখতে আমাদের আগামী ২১ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। 


আরও খবর