রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ইসলামপুর আইএইচটির শিক্ষক অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, ক্লাস বর্জন


নানাবিধ অনিয়ম-দুর্নীতির অভিযোগ তোলে 

জামালপুরের ইসলামপুর শেখ হাসিনা ইন্সিটিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) চার শিক্ষকের অপসারণের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা।


আজ সোমবার (২০ মে) দুপুর সোয়া ১টা থেকে শুরু করে বেলা সাড়ে ৩টা পর্যন্ত দ্বিতীয় দিনের মতো আইএইচটির ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়ায় এদিন নির্ধারিত মৌখিক বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ নিলেও ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা।  


অবস্থান কর্মসূচি শুরুর ১৫ মিনিটের মাথায় দুপুর দেড়টায় ইসলামপুর আইএইচটির অধ্যক্ষ ডাক্তার মুহাম্মদ মজিবুর রহমান স্বাক্ষরিত সাঁটিয়ে দেওয়া এক নোটিশে বলা হয় 'বেলা ৩টার মধ্যেই ছাত্র-ছাত্রীদের হোস্টেল ত্যাগ করতে হবে। উক্ত সময়ের পর কেউ হোস্টেলে অবস্থান করলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।'

ওই নোটিশ পাওয়ার পর শিক্ষার্থীরা ক্ষোভে ফেঁটে পড়েন। এসময় তাঁরা অভিযুক্ত শিক্ষক 'মোখলেছ হটাও, আইএইচটি বাঁচাও', 'দুর্নীতিবাজ শিক্ষককে বদলি কর, বদলি করতে হবে' নানাবিধ স্লোগান দেয়। 


বেলা ৩টার দিকে সরেজমিনে দেখা যায়, ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়াস্থ আইএইচটির ক্যাম্পাসে শত শত শিক্ষার্থী আন্দোলন করছে। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীরা তাঁদের দাবি তোলে ধরে বক্তব্য দেন। পরে 

আইএইচটির অধ্যক্ষের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন  অ্যাডভোকেট আব্দুস সালাম।


অবস্থার বেগতিক দেখে আইএইচটির অধ্যক্ষ 'ছাত্র-ছাত্রীদের ছাত্রাবাস ত্যাগ করতে হবে না মর্মে' বেলা ৩টায় পুনরায় একটি নোটিশ সাঁটিয়ে দেন। 

এছাড়া স্থানীয় সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল ক্যাম্পাসে এসে সমস্যা সমাধান করবেন মর্মে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম আশ্বাস দিয়ে  আগামী ৩০ মে পর্যন্ত আন্দোলন না করার আহ্বান জানালে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পত্যাহার করেন।


অভিযুক্ত শিক্ষকেরা হলেন, পেষণে নিয়োগ পাওয়া শিক্ষক ডা. শাহ  মো. মোখলেছুর রহমান, ফার্মেসি বিভাগের অতিথি শিক্ষক রবিউল ইসলাম, রেডিওলোজি বিভাগের অতিথি শিক্ষক মো. আবু সাইদ এবং কম্পিউটার বিভাগের অতিথি শিক্ষক শাহাজাহান কবির।



আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষকেরা ক্লাসে উদ্ভট আলোচনা করাসহ

শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি ছড়ায়। এছাড়া ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ছাত্রাবাস থেকে অর্থ তছরূপ করে আসছেন। বিধিবর্হিতভূতভাবে পরিবারসহ অফিসার্স কোয়ার্টারে বসবাস করে আসছেন। সরকারি দুইটি এসি এবং প্রতিষ্ঠানের ফ্রিজও ব্যবহার করছেন।


ইসলামপুর আইএইচটির অধ্যক্ষ ডাক্তার মুহাম্মদ  মজিবুর রহমান বলেন, 'শিক্ষক ডাক্তার শাহ মো. মোখলেসুর রহমানসহ চার শিক্ষকের অপসারণের দাবি করছে শিক্ষার্থীরা। উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম 

ক্যাম্পাসে এসে সমস্যা সমাধানের লক্ষ্যে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে আমার সঙ্গে কথা বলেছেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। 

আশা রাখি, শিগগিরই সমস্যা সমাধান হয়ে যাবে।'


উল্লেখ্য, এর আগে গত রবিবার দিনব্যাপী একই দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। এসময় তীব্র গরমে ছয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। ওইদিন রেডিওলোজি, ডেন্টাল ও ল্যাবলেটরি বিভাগের বিভিন্ন বিষয়ে ৯০ জন শিক্ষার্থীর বোর্ডের মৌখিক পরীক্ষার কথা থাকলেও দাবি পূরণ না হওয়ায় শিক্ষার্থীরা তাঁদের মৌখিক বোর্ড পরীক্ষায় অংশ নেননি। ল্যাবরেটরি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, ফার্মেসি এবং ডেন্টাল বিভাগের সাড়ে ৫০০ শত শিক্ষার্থী রয়েছে।


আরও খবর