রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমারে তামাকের অপব্যবহার প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারীর ডোমারে তামাক সেবন ও তামাক জাতীয় পদার্থের অপব্যবহার বন্ধের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধিতে একদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০শে মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে নীলফামারী সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে এবং স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল, হেলথ্ এডুকেশন এন্ড প্রমোশনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী।

কর্মশালায় তামাকের বিরুদ্ধে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট মোঃ হাবিবুর রহমান সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা প্রমুখ সহ স্থানীয় শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

কর্মশালায় তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনের প্রয়োগ ও বাস্তবায়ন, তামাকের ক্ষতিকর দিক সম্পর্কিত বিষদ আলোচনা ও অবহিতকরণ সহ ধুমপানের কুফল, প্রতিরোধ এবং প্রতিকার শীর্ষক ভিডিও প্রদর্শন করা হয়। এছাড়া তামাক নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের সাফল্য নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়।

Tag
আরও খবর