গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

উখিয়া উপজেলা নির্বাচনে ৬২ কেন্দ্রে ভোটার ১৫১৫৬৪

# পুরুষ ভোটার ৭৮৫৫০ জন

# মহিলা ভোটার ৭৩০১৪ জন

# সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচনে ভোট বেড়েছে ২২৫২


উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ৬২টি ভোট কেন্দ্রে মোট ১ লক্ষ ৫১ হাজার ৫৬৪ জন ভোটার রয়েছে। এরমধ্যে, পুরুষ ভোটার ৭৮ হাজার ৫৫০ জন। মহিলা ভোটার ৭৩ হাজার ১৪ জন। ৬২ টি ভোট কেন্দ্রে মোট ভোটকক্ষ (বুথ) রয়েছে ৩৫৫ টি। তারমধ্যে, স্থায়ী বুথ ৩৪৪ টি এবং অস্থায়ী বুথ ১১ টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উখিয়া উপজেলায় ভোটার ছিলো ১ লক্ষ ৪৯ হাজার ৩১২ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার বেড়েছে ২ হাজার ২৫২ জন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৯ মে বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। কক্সবাজার জেলা নির্বাচন অফিস সুত্রে এ তথ্য জানা গেছে।


১৯০৮ সালে উখিয়া থানা হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। ১৯৮৩ সালের ৭ নভেম্বর উখিয়া পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত হয়। উখিয়া উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন মাহমুদুল হক চৌধুরী। ২৬১’৮০ বর্গ কিলোমিটারের উখিয়া উপজেলায় ৫টি ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে। ইউনিয়ন সমুহ হচ্ছে, রাজাপালং, জালিয়াপালং, পালংখালী, রত্মাপালং ও হলদিয়া পালং ইউনিয়ন।


উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন-জাহাঙ্গীর কবির চৌধুরী (আনারস), আবুল মনসুর চৌধুরী (মোটর সাইকেল) ও জাফর আলম চৌধূরী (ঘোড়া)। পুরুষ ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন-রাসেল চৌধুরী (তালা), জাহাঙ্গীর আলম (টিউবওয়েল), কামাল উদ্দিন মিন্টু (মাইক), গফুর চৌধুরী (চশমা) ও গফুর উল্লাহ (বই)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন-কামরুন্নেসা বেবী (কলস), সানজিদা আক্তার নূরী (প্রজাপতি) ও শাহীনা আক্তার (হাঁস)।


উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী রিটার্নিং অফিসার এবং উখিয়া উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মিজানুর রহমান সহকারী রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন।

Tag
আরও খবর