গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

মহেশখালীতে ঘাতক টমটম কেড়ে নিলো শিশু আইজা মণির প্রাণ

মহেশখালীতে টমটমের ধাক্কায় আইজা মণি (৫) নামে শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত আইজার পিতা মো. দেলোয়ার।

মঙ্গলবার (২১ মে) দুপুর দেড়টায় উপজেলার ছোট মহেশখালীর ডেইলপাড়াস্থ তৈয়বিয়া মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আইজা স্থানীয় মো. দেলোয়ারের কন্যা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগতির টমটমের ধাক্কায় রাস্তায় পিষ্ট হয়ে মারাত্মকভাবে আহত হয় শিশু আইজা। তাঁকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আইজা মণিকে মৃত ঘোষণা করেন।

উত্তেজিত জনতা ঘাতক টমটম ও চালক-কে আটক করেছে বলে জানিয়ে স্থানীয় সূত্র। আইজার এমন মর্মান্তিক মৃত্যুর বিচার চেয়েছেন তাঁর পরিবারও এলাকাবাসী।

শিশু আইজা মণির এমন মৃত্যুতে তার পরিবার পরিজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

Tag
আরও খবর