বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ইসলামপুর থানা-পুলিশের সাফল্য : জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় কারাগারে ৭ জুয়াড়ি রায়পুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে নাগেশ্বরীতে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারে 'ফিরে দেখা জুলাই, আগামীর বাংলাদেশ আমাদের করনীয়' শীর্ষক আলোচনা সভা দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ জাবিপ্রবিতে জুলাই-বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রশিবিরের ফেস্টুন নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত

উপজেলা নিবার্চনে কুড়িগ্রামে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো


কুড়িগ্রামে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কুড়িগ্রাম সদর, উলিপুর  ও রাজারহাট  উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।


এদিকে তিন উপজেলায় ৭ লাখ ৮১ হাজার ভোটারের মধ্যে ভোট পড়েছে মাত্র ৩৫ শতাংশ। 

এ তথ্য জানিয়েছেন কুড়িগ্রাম জেলা নিবার্চন কর্মকর্তা মোঃ আলমগীর কবির। এছাড়াও তিন উপজেলায় আইন শৃঙ্খলাবাহিনীর তৎপরতায় কোথাও কোন বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। বিজিবি, আনছার, র্যাব ও পুলিশের ১২শ সদস্য নিবার্চনের দায়িত্বে নিয়জিত ছিল। এমন ভোটের পরিবেশ দেখে খুশি সাধারণ ভোটাররা।


তিন উপজেলায় ২৮টি ইউনিয়ন ২টি পৌরসভায় ৩১৭টি কেন্দ্রে ভোট গ্রহণ চলে। ৭ লাখ ৮১ হাজার ভোটার তাদের ভোটারের মধ্যে মাত্র ৩৫ শতাংশ ভোট পড়ে। অপর দিকে তিন উপজেলায় ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও ভাইস চেয়ারম্যান পদে ১০ জন।


কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের ভোটার আব্দুল মতিন বলেন, এবার ভোটের পরিবেশ খুব ভালো ছিল। পুলিশের তৎপরতা দেখে খুব ভালো লেগেছে। যার কারণে আমাদের এখানে কোন ঘটনা ঘটেনি। একটুও হৈচৈ ছিল হয় নাই, সব স্বাভাবিক ছিল।


অন্যদিকে ভোটগ্রহণ শুরুর আগ থেকেই কুড়িগ্রাম সদর, রাজারহাট ও উলিপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।


কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, আমাদের প্রায় ১ হাজার ২শ পুলিশ সদস্য তিন উপজেলায় নির্বাচনে দায়িত্ব পালন করেন। আমাদের পুলিশ সদস্যরা কয়েকদিন থেকে অনেক কষ্ট করেছে। যার ফলে আমরা এবং আপনাদের সবার সহযোগিতায় আজ আমরা শান্তিপূর্ণ নিবার্চন উপহার দিতে পেরেছি।







আরও খবর