জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ

গ্রাম পুলিশ বাহিনীর চাকুরী জাতীয়করণের দাবিতে সুনামগঞ্জে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত

গ্রাম পুলিশ বাহিনীর চাকুরী জাতীয়করণের দাবিতে সুনামগঞ্জে  ঘন্টাব্যাপী  মানববন্ধন অনুষ্ঠিত


মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি  ঃ
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ ও ইউনিয়ন পরিষদের আইন শৃঙ্খলা রক্ষাকারী গ্রাম পুলিশ বাহিনীর চাকুরী জাতীয়করণের দাবিতে  সুনামগঞ্জে ঘন্টাব্যাপী  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


আজ রোববার দুপুরে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের আদালত প্রাঙ্গণের আইনজীবী সমিতির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন বক্তব্য রাখেন, গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অবণী কান্ত দেবনাথ, সাধারণ সম্পাদক আমান উল্লাহ, গ্রাম পুলিশ ইছাক আলী, আক্কাছ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী সরকারের আদেশে ও নির্দেশ অনুসারে প্রায় ৭০ প্রকারের কাজ ২৪ ঘন্টায় দায়িত্ব পালন করে আসছে। কিন্তু আমরা শ্রম অনুযায়ী শ্রমের ন্যায্য মূল্য হতে আমরা বঞ্চিত। আমাদের দাবি গ্রাম পুলিশ বাহিনীর চাকুরী জাতীয়করণ করতে হবে। অন্যতায় দাবী আদায়ের জন্য আগামেিত কঠোর কর্মসূচী প্রদানের ঘোষনা দেন। 
 
পরে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে একটি  স্মারকলিপি প্রদান করেন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা। ##

Tag
আরও খবর