গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

আনার হত্যাকাণ্ডের মূল হোতাকে ডিবি পুলিশ আটক করেছে: পররাষ্ট্রমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-05-2024 09:22:28 am

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনা বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় কোনো বিষয় নয়। মূল হোতাকে ডিবি পুলিশ আটক করেছে। আর কলকাতা পুলিশ দুজনকে আটক করেছে। এটা দুই রাষ্ট্রের কোনো বিষয় না।


২২ মে, বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, আনোয়ারুল আজীমের হত্যাকাণ্ড আমাদের জন্য নিঃসন্দেহে মর্মান্তিক ও বেদনাদায়ক। তাকে হত্যা করা হয়েছে বলে ভারতীয় পুলিশ আমাদের জানিয়েছে। তবে, হত্যার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।


তিনি বলেন, ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়াও কলকাতা পুলিশ এ নিয়ে তদন্ত করছে। এ হত্যাকাণ্ডে দুদেশের সরকারের সংশ্লিষ্টতা নেই।


তিনি বলেন, আমরা কূটনীতিক মিশনের মাধ্যমে এই বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল হোতাকে আমাদের ডিবি পুলিশ আটক করেছে।


এর আগে বুধবার সকালে ভারতের কলকাতার নিউটাউন থেকে আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ। গত ১১ মে চিকিৎসার জন্য ভারতে যান তিনি।

আরও খবর






6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২২ ঘন্টা ৩৩ মিনিট আগে