কয়রায় মানব পাচার ও যৌতুক দাবিসহ নানা অভিযোগ বিএনপির সামনে পাহাড়সম চ্যালেঞ্জ: ক্রাইসিস গ্রুপের সতর্কতা রায়পুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি আসমা শাহীন লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রীর তারেক রহমানের উলাশী আগমন উপলক্ষে বাগআঁচড়ায় প্রচার মিছিল ববিতে শিক্ষকদের আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা, পরীক্ষা নেয়ার দাবি রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি'র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে নির্মাণাধীন রাস্তার কাজ বন্ধ হওয়ায় জনদুর্ভোগ চরমে দুর্গাপুরে এসএসসি পরীক্ষা ২০২৬: সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন ভুয়া পরীক্ষার্থী শনাক্ত, মূল পরীক্ষার্থী বহিষ্কার এসএসসিতে ভুল প্রশ্নে পরীক্ষা’ অনিশ্চিত ১২ শিক্ষার্থীর ভবিষ্যত মধুপুরে জ্বালানি ও ভোজ্য তেল মজুদ ও অধিক মূল্যে বিক্রি: তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের খাবার ঘর এর ভিত্তি প্রস্তর করেন এমপি চাদ টাঙ্গাইলের মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন শাজাহানপুরে ইট-বালু ব্যবসার আধিপত্যে! দিনেদুপুরে যুবককে কুপিয়ে হ/ত্যা !! যশোরে ‘তৃষ্ণার্তদের মাঝে ফ্রি শরবত বিতরণ’ কর্মসূচির উদ্বোধন

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের ভ‚মি সংক্রান্ত পরিসেবা প্রাপ্তিতে মতবিনিময় সভা

গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভা প্রশিক্ষণ কক্ষে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের আয়োজনে এবং সিসিবিভিও, রাজশাহী ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহায়তায় ‘রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী’-এর আওতায় “ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের ভ‚মি সংক্রান্ত পরিসেবা প্রাপ্তির সহজ অভিগম্যতা” বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভ‚মি), ইউনিয়ন ভ‚মি সহকারী কর্মকর্তাবৃন্দের সাথে রক্ষাগোলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব আতিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্ষাগোলা মডেলের গবেষক ও সিসিবিভিও’র নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা জনাব সারওয়ার-ই-কামাল। সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কাকনহাট ভ‚মি অফিসের ইউনিয়ন ভ‚মি সহকারী কর্মকর্তা মোঃ মনজুর আলী ও কাকনহাট পৌরসভার সার্ভেয়ার মোঃ আলমগীর। এছাড়াও নাগরিক সমাজের পক্ষে উপস্থিত ছিলেন রাজশাহী জুডিশিয়াল কোর্টের এপিপি আইনজীবি মোঃ মাসুদ রানা, শিক্ষানবিশ আইনজীবি মোঃ ইসমাইল হোসেন, দৈনিক যায়যায় দিন পত্রিকার প্রতিনিধি মোঃ আব্দুল বাতেন, দৈনিক বর্তমান দেশ বাংলা প্রত্রিকার প্রতিনিধি মিলন হেম্ব্রম ও দৈনিক সোনার দেশ প্রত্রিকার প্রতিনিধি মাহবুবুল আলম। মতবিনিময় সভার প্রবন্ধ পাঠ করেন সিসিবিভিও’র প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী ও সঞ্চালনা করেন উর্দ্ধতন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম। প্রারম্ভিক বক্তব্যে সভার সভাপতি সরল এক্কা সকলকে শুভেচ্ছা জানান এবং মতবিনিময় সভার সূচনা ঘোষণা করেন। মুক্ত আলোচনায় কাদমা ফুলবাড়ি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের মোড়ল লুইস কিস্কু, মুরারীপুর দক্ষিণ রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের নেত্রী পবিত্রি মিঞ্জ, দলদলা রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের নেত্রী রুমিলা সরদার, জয়কৃষ্ণপুর রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের নায়কি নরেন সরেনসহ প্রমুখ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণ তাদের ভ‚মি সম্পর্কিত সমস্যা ও বিভিন্ন দপ্তরে সেবাপ্রাপ্তিতে হয়রানির অভিজ্ঞতা বিনিময় করেন। সেবাদানকারী প্রতিষ্ঠানের পক্ষে কাকনহাট ভ‚মি অফিসের ইউনিয়ন সহকারী ভ‚মি কর্মকর্তা মোঃ মনজুর আলী ও কাকনহাট পৌরসভার সার্ভেয়ার মোঃ আলমগীর বক্তব্য রাখেন। রক্ষাগোলা মডেলের গবেষক ও সিসিবিভিও’র নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা জনাব সারওয়ার-ই-কামাল বলেন, “নৃতাত্তি¡ক জনগোষ্টীর পরিচয় যদি ঠিক না থাকে তবে অধিকার আদায় করা কঠিন হয়ে যাবে। বৃটিশরা নৃতাত্তি¡ক জনগোষ্ঠীর ভ‚মির জন্য আইন তৈরী করেছিল এখনো সেই একই আইনেই আমরা চলছি; পাকিস্তান, ভারত, বাংলাদেশে এখনো আর কোন নতুন কোন আইন তৈরী হয়নি যাতে নৃতাত্তি¡ক জনগোষ্ঠীর ভ‚মির সুরক্ষা করা যেতে পারে। রক্ষাগোলা সংগঠনের মাধ্যমেই আপনাদের শক্তি সঞ্চয় করতে হবে এবং প্রভাব তৈরী করতে হবে যাতে আপনাদের অধিকার আপনারা আদায় করে নিতে পারেন”। গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, “রক্ষাগোলা সম্পর্কে আমি জানি, অধিকার আদায়ের জন্য তারা কাজ করছে আর আমরা রক্ষাগোলার সাথেই আছি। গৌতম বুদ্ধ বলেছিলেন অতীত নিয়ে ভেবোনা, ভবিষৎ নিয়ে মাতামাতি করো না বরং বর্তমান নিয়ে ভাবো। আপনাদের কথা আমি শুনেছি আপনাদের সেবা দেওয়ার জন্যই আমরা ইউনিয়ন পর্যায়ে ও উপজেলা পর্যায়ে আমরা আছি। আপনারা যে কোন সমস্যা প্রথমে ইউপি সদস্য ও পরে ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে সমাধান করার চেষ্টা করবেন; তার পরবর্তীতে আমরা আছি, আমরা সচেষ্টভাবে আপনাদের সেবা দেব। আপনারা আপনাদের সমস্যা নিয়ে আমার অফিসে আসবেন, আপনারা প্রতিদিন আমার সাথে দেখা করতে পারবেন। বিশেষত প্রতি বুধবার উপজেলা পরিষদে গণশুনানি হয় আমরা খোনে আসতে পারেন। আমরা যেকোন সমস্যার ক্ষেত্রে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের সেবা দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করব।”। মতবিনিময় সভায় সিসিবিভিও’র পক্ষে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র কর্মসূচি সমন্বয়কারী আরিফ ইথার, উর্দ্ধতন হিসাবরক্ষক এ.এইচ.এম তারিক, পরিবীক্ষণ ও তথ্য-প্রযুক্তি কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন, মাঠ কর্মকর্তা পৌল টুডু ও সমাজ সংগঠকবৃন্দ।
Tag
আরও খবর