শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

ঈদগাঁ’র নিহত ছফুর আলমের মরদেহ হস্তান্তর

নব গঠিত ঈদগাঁ উপজেলার নির্বাচনে সহিংসতায় নিহত ছফুর আলমের মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২২ মে) সকালে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিহত ছফুর আলমের লাশের ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়।

গতকাল বেলা বাড়ার পর পরই  কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে এবং  বিশৃঙ্খলা শুরু হয়। পোকখালী, জালালাবাদ, ঈদগাঁওর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের কেন্দ্রে আসতে বাঁধার সৃষ্টি করে প্রভাবশালীরা।ভোট কেন্দ্রে ভোট গ্রহণ কেন্দ্রীক সহিংসতায় ছফুর আলমকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

নিহত ছফুর আলম (৩৫) পশ্চিম পোকখালীর ৪ নম্বর ওয়ার্ডের মালমুরাপাড়ার মৃত নমিউদ্দিনের ছেলে। তিনি ওই কেন্দ্রে টেলিফোন প্রতীকের এজেন্ট ছিলেন।

পোকখালী ইউনিয়নের পশ্চিম পোকখালী ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার জানান, নির্বাচনী সহিংসতায় অন্য প্রার্থীর লোকজন ছফুর আলমের বাড়িতে হামলা চালায়। এসময় লুটতরাজ চালানো হয়। বাঁধা দেয়ার চেষ্টা করলে ছফুর আলমকে ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। যেকোন সময় আরো সহিংসতা ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এই বিষয়ে ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমার সাথে কথা বললে তিনি জানান, এ ঘটনায় এখনো কোন ধরণের অভিযোগ দায়ের করা হয়নি তবে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করার কথা জানিয়েছেন তিনি।

ঈদগাঁও সাধারণ ভোটাররা বলছেন, ঈদগাঁও উপজেলায় যেহেতু প্রথম নির্বাচন সেহেতু আমাদের কামনা ছিল সুষ্ঠু ও পরিচ্ছন্ন নির্বাচন। কিন্তু এভাবে মৃত্যু এবং ঘরবাড়িতে হামলার মতো ঘটনা দিয়ে নির্বাচন সম্পন্ন হবে সেটা কল্পনাও করিনি। ঈদগাঁওর প্রথম উপজেলা নির্বাচন একটি কলঙ্কিত ইতিহাসের স্বাক্ষী হয়েছে বলে মনে করেন স্থানীয়রা।

Tag
আরও খবর