উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

কুড়িগ্রামে শত্রুতার জেরে বাড়িতে আগুন দেয়ার অভিযোগ

ছবি: কুড়িগ্রামে আগুনে পুড়ে ঘর ও ঘরের আসবাবপত্র





কুড়িগ্রামে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘর জ্বালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের মুক্তারাম গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানায়, রোববার ভোর রাতে নুর বকসের বাড়িতে আগুন লাগলে একটি ঘর ও ঘরের আসবাবপত্র পুরোপুরি পুড়ে যায়। পাশে থাকা অপর একটি ঘরেরও অর্ধেক অংশ পুড়ে যায়। এসময় স্থানীয় লোকজন ও কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। 


অভিযোগে জানা যায়, ঐ গ্রামের নুর বকসের সাথে পাশ্ববর্তী শহিদুল ইসলামের দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ চলে আসছিল। এরই জেরে রোববার ভোরে প্রতিপক্ষের লোকজন নুর বকসের বাড়িতে আগুন লাগিয়ে দিতে পারে বলে অভিযোগ করেন নুর বকস। এতে একটি ঘরসহ অসবাবপত্র ভস্মিভূত হয়। এছাড়াও পাশে থাকা আরেকটি ঘরের আগুন লাগলে তা নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 


অপরদিকে অভিযুক্ত শহিদুলের ছেলে মশিউর রহমান বাবু তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।


এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ খান মো: শাহরিয়ার জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেয়েছি। মামলার প্রস্তুতি চলছে।



আরও খবর