নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

২৩ তম চাইল্ড পার্লামেন্টের প্রস্তুতিমূলক অধিবেশন শুরু

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 23-05-2024 07:36:19 am

ন্যাশনাল চিলড্রেন'স টাস্কফোর্স (এনসিটিএফ) এর ২৩ তম চাইল্ড পার্লামেন্টের প্রস্তুতিমূলক অধিবেশন শুরু হয়েছে।

'সকল শিশুই মূল্যবান, করবে দেশের উন্নয়ন' এই প্রতিপাদকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে (২৩ তারিখ) ঢাকা মোহাম্মদপুরের আদাবর ইএসডিও ভবন কনফারেন্স রুমে এই প্রস্তুতিমূলক অধিবেশন শুরু হয়। 

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায়, ওয়াই মুভস প্রকল্পের আওতায়, ইয়েস বাংলাদেশ ২৩ তম চাইল্ড পার্লামেন্টের আয়োজন করছে। 

বাংলাদেশে শিশু অধিকার প্রতিষ্ঠায় চাইল্ড পার্লামেন্ট একটি জাতীয় পর্যায়ের প্ল্যাটফর্ম হিসেবে ২০০৩ সাল থেকে কাজ করে আসছে। ন্যাশনাল চিলড্রেন'স টাস্কফোর্স এনসিটিএফ এর এ্যডভোকেসি উইং চাইল্ড পার্লামেন্ট এ পর্যন্ত মোট ২২ টি অধিবেশন সফলভাবে সম্পন্ন করেছে। আগামী ২৫ শে মে শনিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে চাইল্ড পার্লামেন্টের ২৩ তম অধিবেশন। এবারের অধিবেশনে  বাংলাদেশের চল্লিশটি জেলা ও ১৬ টি বিশেষ অঞ্চলের ৬৫ জন চাইল্ড পার্লামেন্ট সদস্য উপস্থিত থাকবেন সেই চাইল্ড পার্লামেন্টে।প্রতিটি জেলার শিশুরা নিজ জেলার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরবেন চাইল্ড পার্লামেন্ট অধিবেশনে। ২৩ তম চাইল্ড পার্লামেন্ট অধিবেশনে স্পিকারের দায়িত্ব পালন করবেন এনসিটিএফ এর চাইল্ড পার্লামেন্ট স্পিকার প্রপা মজুমদার। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু, এমপি। এরই প্রস্তুতি হিসেবে ন্যাশনাল চিলড্রেন'স টাস্কফোর্স এনসিটিএফ এর ২৩ তম চাইল্ড পার্লামেন্টের প্রস্তুতিমূলক অধিবেশন শুরু হয়েছে।

প্রস্তুতিমূলক অধিবেশনে গ্রুপ ওয়ার্ক এর মাধ্যমে শিশুরা সারা দেশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো একত্রিত করে।

কর্মশালায় উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ওয়াই মুডস প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার নিলুফা নার্গীস পূর্বাশা, ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিস্ট সৈয়দা হোসনে কাদেরী মালা, এস আর এইচ আর স্পেশালিস্ট হারজিনা জহুরা, ইয়েস বাংলাদেশের নির্বাহী পরিচালক ফাহমিদা হক নিশি, ওয়াই মুভস প্রজেক্ট এর ইয়েস বাংলাদেশ এর প্রজেক্ট অফিসার মোছাঃ আনিকা বুশরা, ন্যাশনাল চিলড্রেন'স টাস্কফোর্স এনসিটিএফ এর চাইল্ড পার্লামেন্ট স্পিকার প্রপা মজুমদার, ডেপুটি স্পিকার ডিকে দিব্বা মনি, কোর কমিটির সদস্য ও এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়িতা দত্ত কথা, সাধারণ সম্পাদক ফাহিম জামান,প্যানের ডেপুটি স্পিকার মাইশা আহমেদ, প্যানের স্পিকার আরিয়ান আহমেদ বিজয়, সুমি আক্তার প্রমূখ।

Tag
আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২১ ঘন্টা ২৪ মিনিট আগে