গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

‘আধিপত্য বিস্তার’ নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত রোহিঙ্গা কিশোরের মৃত্যু

কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে 'আধিপত্য বিস্তারকে' কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে আহত রোহিঙ্গা মো. শফিক (১৭) কিশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।


বুধবার (২২ মে) রাত সোয়া ১০ টায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল। নিহত মো. শফিক উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-১ ব্লকের মো. ছিদ্দিকের ছেলে।


স্থানীয়দের বরাতে ইকবাল বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গাদের কয়েকটি সশস্ত্র দল সক্রিয় রয়েছে। বুধবার সকালে উখিয়ার ৪ রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লক ও এফ-ব্লকে আরএসও এর কমান্ডার মো. হারুন ওরফে মুইচ্ছা হারুনের নেতৃত্বে ২৫ থেকে ৩০ সদস্য সশস্ত্র মহড়া দেয়। এতে ২০০থেকে ৩০০ জন সাধারণ রোহিঙ্গা উত্তেজিত হয়ে একই ক্যাম্পের আরএসও নেতা মো. রফিকের বসত ঘরে হামলা চালায়।


এসময় আরএসও সদস্যরা হামলাকারী সাধারণ রোহিঙ্গাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। ঘটনায় আহত হয় ৫ জন। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববতী ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জিকে হাসপাতালে ভর্তি করে।


'একই সময়ে উত্তেজিত রোহিঙ্গারা আরএসও সদস্য সন্দেহে ৪ নম্বর রোহিঙ্গা ই-১ ব্লকের বাসিন্দা মো. ছিদ্দিকের ছেলে মো. শফিককে মারধর করে। এসময় তাকে উদ্ধার করতে গেলে মা নুর বাহারের উপরও হামলা চালানো হয়।'


এডিআইজি বলেন,'পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে আসেন। এসময় শফিকের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।'


বুধবার রাত সোয়া ১০ টায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. শফিকের মৃত্যু হয়েছে বলে জানান মোহাম্মদ ইকবাল।


তিনি জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে মর্গে রয়েছে।

Tag
আরও খবর