দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

নির্বাচন উপলক্ষে রামু, উখিয়া ও টেকনাফে বুধবার সাধারণ ছুটি

বুধবার (২৯ মে) কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন এ ৩টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ থাকায় বাংলাদেশ নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।


মঙ্গলবার (২০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখার উপসচিব মোঃ তানজিল্লুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে একইদিন অনুষ্ঠিতব্য ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে তৃতীয় ধাপে কক্সবাজারের ৩টি উপজেলা সহ দেশের ১১১ টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। নির্বাচন অফিস, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তি, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, জরুরী ও অত্যাবশ্যকীয় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমুহ এই সাধারণ ছুটির আওতাবহির্ভূত থাকবে।


রামু, উখিয়া ও টেকনাফ উপজেলা পরিষদের নির্বাচনে আগামী বুধবার (২৯ মে) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। এ ৩টি উপজেলা পরিষদের নির্বাচনে চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন।

Tag
আরও খবর