গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

টেকনাফে র‌্যাবের অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-১

কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ মোঃ আরমান (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

আটক আরমান টেকনাফ সদর ইউনিয়নের শীলবনিয়া পাড়ার বাসিন্দা সৈয়দ আলমের ছেলে।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া)মোঃ আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান,বৃহস্পতিবার (২৩মে) ভোররাতে

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ রঙ্গীখালী এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।এমন তথ্যে র‌্যাব-হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ঐ এলাকায় অভিযান চালায়।এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে এক মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।তার অপর এক সহযোগী কৌশলে দ্রুত পালিয়ে যায়।পরে ধৃতের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা প্লাষ্টিকের ব্যাগ হতে৪০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়,আটক এবং পলাতক মাদক কারবারী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত।তারা পরস্পর যোগসাজসে মাদকদ্রব্য ইয়াবা পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজেদের হেফাজতে মজুদ করে থাকে।পরবর্তীতে মজুদকৃত ইয়াবার চালান কক্সবাজারের উখিয়ায় বিক্রয়ের পাশাপাশি তারা আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার জন্য নানাবিধ অভিনব পন্থায় মাদক উখিয়া থেকে কক্সবাজারের বিভিন্ন জায়গায় নিয়ে এসে বিক্রয় করে থাকে বলে জানায়।

তিনি আরও জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ও পলাতকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Tag
আরও খবর