ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা।

ক্ষেতলালে সেরাকণ্ঠ জয়পুরহাট এর প্রাথমিক বাছাই পর্ব শুরু

‘গানে গানে সুরে সুরে আওয়াজ তোলো প্রাণে প্রাণে’ ও ‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলালের পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের স্থানীয় প্রতিযোগীদের অংশগ্রহণে ‘সেরাকণ্ঠ জয়পুরহাট’ এর প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।


২৩ মে (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে দিনব্যাপী জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে জেলা ভিত্তিক ‘সেরাকণ্ঠ জয়পুরহাট’-২০২৪ এর পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে অডিশন শুরু হয়েছে।


‘ক’ ও ‘খ’ গ্রুপের দুটি বিভাগে প্রতিযোগিতায় প্রাথমিক অডিশনে ‘ক’ বিভাগে অনূর্ধ্ব-১৮ এবং ‘খ’ বিভাগে ১৯ থেকে শুরু করে সর্বোচ্চ ৫৯ বছর বয়সী প্রতিযোগীরা এতে অংশগ্রহণ করেন। বাছাইপর্বের প্রথম দিনে ক্ষেতলাল পৌরসভা, বড়তারা ও‌ তুলসীগঙ্গা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে প্রতিভাবান শিশু-কিশোর, স্কুল শিক্ষার্থী ও নানান শ্রেণি-পেশার প্রতিযোগীরা এতে অংশগ্রহণ করেন। বাছাইপর্বে ‘ক’ গ্রুপ এবং ‘খ’ গ্রুপে অংশগ্রহণ করেন ৪৫ জন প্রতিযোগী। উত্তীর্ণ হয়েছেন ১১ জন প্রতিযোগী।



পরবর্তী অডিশন সোমবার (২৭ মে) অনুষ্ঠিত হবে উপজেলার হিন্দা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে। এতে অংশগ্রহণ করবে বড়াইল, মামুদপুর ও আলমপুর ইউনিয়নের প্রতিযোগীরা।


প্রতিযোগী বাছাইয়ের অনুষ্ঠানটিতে আসমুন নাহার নিনা ও ঐশি'র উপস্থাপনায় প্রথম দিনের প্রাথমিক অডিশনে উপস্থিত ছিলেন জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তৃপ্তি রানী এবং নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আয়েশা সিদ্দিকা। এছাড়াও বিচারকদের ভূমিকায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমির পক্ষে বাউল শিল্পী কিরণ, রবিন আহমেদ, মশিউর রহমান তুহিন ও প্রদীপ চন্দ্র।


এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার আফতাবুজ্জামান আল ইমরান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুন আরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক শাহ ও অধ্যক্ষ এমেলী আকতার।


ক্ষেতলাল উপজেলা নির্বাহি অফিসার আফতাবুজ্জামান আল ইমরান দৈনিক দেশচিত্র'কে জানান, আমাদের অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের লুকিয়ে থাকা প্রকৃত প্রতিভাবানদের তুলে এনে শুধুমাত্র উপজেলা নয়, জেলা পর্যায়েও সিংহভাগ সাফল্য অর্জন করতে চাই।

আরও খবর