দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুই আসামীকে গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ বাজার এবং সাবরাং বাজার এলাকায় পৃথক দু’টি অভিযান চালিয়ে হত্যা মামলার এজহারনামীয় এবং মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


গ্রেফতারকৃতরা হলেন,টেকনাফ পৌরসভার

৩নং ওয়ার্ড কে কে পাড়ার দিল মোহাম্মদের ছেলে

মোঃ আইয়ুব (৪২) এবং সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড নাজির পাড়ার মৃত ঠান্ডা মিয়ার ছেলে

মোঃ আকতার কামাল (৩৩)।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও

সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)

মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান,টেকনাফ থানার মামলা নং-২১/২৫২ তারিখ-১৭/০৪/২০২৪,ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/ ৩০৭/৩৫৪/৩৭৯/৫০৬(২)/৩৪ পেনাল কোড ১৮৬০ এবং টেকনাফ থানার দায়ের করা মামলা নং২৭২/১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ১৯(খ) মোতাবেক দুইজন এজাহারনামীয় এবং গ্রেফতারী ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকে। এরই ধারাবাহিকতায় বুধবার (২২ মে) রাতে র‌্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফ উপজেলার টেকনাফ বাজার এলাকা থেকে হত্যা মামলার এজহারনামীয় পলাতক আসামী মোঃ আইয়ুব এবং সাবরাং বাজার এলাকা থেকে মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ আকতার কামাল’কে গ্রেফতার করতে সক্ষম হয়।


তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর