দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

মানুষের ভালোবাসা আর আস্থায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দিনাজপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রবিউল ইসলাম সোহাগ


আসন্ন ২৯মে অনুষ্ঠেয় দিনাজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিড়ে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন আনারস প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রবিউল ইসলাম সোহাগ । তিনি প্রতিটি ইউনিয়নের গ্রামে পাড়া মহল্লায় 
 ঘুরে জনগণের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন। সেই সঙ্গে এলাকাবাসীও তাকে নিয়ে নতুন স্বপ্ন দেখছেন। সোহাগ  জানান, জনসেবা করতে হলে সৎ সাহসিকতা ও মানসিকতা থাকতে হয়। তাহলে সেবা করার দুয়ার উন্মোচিত হয়। তাই চেয়ারম্যান হয়ে মনের মতো করে কাজ করতে চান। তিনি বলেন, ‘আমি প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রামে গিয়ে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান, গণঘাটলাসহ গরিব দুঃখী মানুষকে নানাভাবে সহযোগিতা করেছি। তিনি বলেন আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নবাসীর পাশে থেকে আজীবন সেবা করে যাব। এলাকার সবাই আমাকে অনেক ভালোবাসেন। সবার সমর্থন ও সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছি। আনারস  মার্কার প্রার্থী রবিউল ইসলাম সোহাগ  আরো বলেন আমি চেয়রম্যান নির্বাচিত ছাড়াও আমার ইউনিয়নের উন্নয়নে নিজেকে উজার করেছি, যে কোন র্দূযোগে মানুষের পাশে থেকে ব্যাক্তিগত ভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছি, এটাই আমাদের পরিবারের ধর্ম। এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনতা আমাকে ডাক দিয়েছেন, তাদের ডাকে সারা দিয়ে আমি মাঠে প্রচারনা চালাচ্ছি, আমি আশাবাদী আমার উপজেলার  মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি যেখানে যাই সেখানেই সাধারন ভোটাররা ঈদ উৎসবের মত আনন্দ করছেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, কেউ গুজবে কান দেবেন না, কোন গুজব ছড়াবেননা। সকল ক্ষমতার উৎস্য জনগন,আমরা কোন গুজবকে বিশ্বাস করিনা।ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, আমাদের উপজেলার  উন্নয়নে যাকে সব সময় কাছে পাওয়া যায়, উন্মক্ত ভাবে সমস্যার কথা বলা যায়, সৎ, যোগ্য ও মাদক সমস্যা দূর করতে এমন প্রার্থীকে বেছে নিবেন সাধারণ ভোটাররা।

Tag
আরও খবর