বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

নওয়াপাড়া বাজারে জমে উঠেছে রসালো ও সুস্বাদু ফল লিচুর বেচাকেনা

সারাদেশের ন্যায় যশোর জেলার অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী নওয়াপাড়া বাজারে  বিভিন্ন স্থানে উঠতে শুরু করেছে রসালো ফল লিচু। গত কয়েকদিন ধরেই সুস্বাদু এই মৌসুমি ফল পাওয়া যাচ্ছে নওয়াপাড়া বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায়। বেলা গড়ালেই জমতে শুরু করে লিচুর বেচাকেনা। বিশেষ করে যশোর খুলনা মহাসড়কের পাশে নওয়াপাড়া বাজারে বিভিন্ন স্থানে লিচু কেনাকাটায় ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

বাজারে প্রকারভেদে  তিনশ থেকে সাড়ে তিনশ বা তার-ও বেশি দামে লিচু ক্রয়-বিক্রয়  হচ্ছে।ষড় ঋতুর এই দেশে বিভিন্ন মৌসুমে পাওয়া যায় নানান পুষ্টিকর ফল। এসব ফল আমাদের শরীরের পুষ্টিচাহিদা পূরণে খুবই গুরুত্বপূর্ণ। এমনই একটি ফল লিচু।গ্রীষ্মের অন্যতম সুস্বাদু এই ফল  খুব অল্প সময় থাকে বলে চাহিদা অনেক বেশি।

যে ফলগুলোর জন্য আমরা অপেক্ষা করে থাকি, তার মধ্যে অন্যতম হলো লিচু। চোখজুড়ানো রং আর প্রাণজুড়ানো স্বাদের কারণে লিচুর স্থান সবার পছন্দের তালিকায়। লিচুর মৌসুম খুব বেশিদিন থাকে না। উঠতে না উঠতেই ফুরিয়ে যায় যেন। তবু রসালো আর মিষ্টি এই ফলের জন্য সারা বছরের অপেক্ষা। শুধুই কি স্বাদ? স্বাদের পাশাপাশি এটি পুষ্টিগুণেও অনন্য। লিচুর রয়েছে অসংখ্য উপকারিতা। তবে উপকারী এই ফল একসঙ্গে খুব বেশি না খাওয়াই ভালো।

লাল টুসটুসে রসাল ও মিষ্টি লিচুর স্বাদ এই গরমে আরাম দেয়। জিভে জল আনা এই ফল স্বাদগ্রন্থিতে উদ্দীপিত করে তা নয়, স্বাস্থ্যের জন্যও রয়েছে প্রচুর পুষ্টিগুণ। স্বাদ ও গন্ধের জন্য লিচু অনেকের কাছেই প্রিয়। রোগ প্রতিরোধ থেকে শুরু করে ত্বকের সুরক্ষাতেও লিচু দারুণ কার্যকর।

মৌসুমি ফল লিচু ভিটামিন ও খাদ্যশক্তির অন্যতম উৎস। এতে রয়েছে মানব শরীরের জন্য প্রয়োজনীয় খনিজ উপাদান। শ্বেতসার এবং ভিটামিন সি’র ভালো উৎস। ছোট বড় সব বয়সের মানুষই এই সুস্বাদু ফল খেতে পারে।


আরও খবর