জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ

বরিশালে সু কারখানা শ্রমিকদের উপর গুলিবর্ষনকারী জড়িতদের শাস্তির দাবীতে বিক্ষোভ


বরিশালে ফরচুন সু কারখানায় বকেয়া বেতনের দাবীতে আন্দোলনরত শ্রমিকদের উপর হামলা, গুলিবর্ষনকারীসহ জড়িতদের শাস্তি এবং আহতদের চিকিৎসার ক্ষতিপূরণ দেয়া ও অবিলম্বে ফরচুন সু কারখানার সকল শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস, ওভারটাইমের সমুদয় টাকা পরিশোধ করার দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা কমিটি।আজ শনিবার (২৫ মে) সকাল ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সেলিম, বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল মহানগর সাধারন সম্পাদক অধ্যাপক শাহ্ আজিজুর রহমান খোকন, গোপালগঞ্জ জেলা বাসদ আহবায়ক অধ্যাপক মোসারেফ হোসেন ঢালি, ঝালকাঠী কমিউনিস্ট পার্টি সাধারন সম্পাদক প্রশান্ত দাস ও ভোলা জেলা নেতা সিদ্দিকুর রহমান প্রমুখ।এ সময় বক্তরা বলেন- নিরিহ শ্রমিকদের উপর গুলিবর্ষনকারী আনসার সদস্য ও মালিক পক্ষের বিরুদ্ধে নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করার দাবীসহ শ্রমিকদের ন্যায্য পাওয়া বুঝিয়ে দেওয়া। পাশাপাশি তাদের চিকিৎসার ক্ষতিপূরণ দেয়ার দাবী জানান। পরে নগরীর বিভিন্ন সড়কে এক বিক্ষোভ মিছিল বের করে ফকির বাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।  

আরও খবর