দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

উখিয়ায় মরিচ্যা চেকপোস্টে ৫৮০ গ্রাম আইসসহ গ্রেপ্তার ১

মরিচ্যা চেকপোস্টেে তিন রাস্তার মোড় এলাকা হতে ৫৮০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ এক ব্যক্তিকে আটক করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এর প্রেরিত এক বার্তায় এসব তথ্য জানান।

সোমবার ( ২৬ মে) সাড়ে ১২ টার সময় মরিচ্যা চেকপোষ্ট হতে ১০০ গজ উত্তরে তিন রাস্তার মোড় এলাকায় তল্লাশী চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম সুমন তালুকদার (২৬)। তিনি বাগেরহাট জেলার মোংলা উপজেলার হলদিবুনিয়া ইউপির দক্ষিণ মালগাজী পাড়ার জামাল তালুকদারের ছেলে।

বিজিবি জানায়, মরিচ্যা চেকপোস্টে সন্দেহ হওয়ায় তল্লাশী করে তার হাতে থাকা ব্যাগের মধ্যে থেকে ৫৮০ গ্রাম ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করা হয়। এর বাজার মূল্য ২ কোটি ৯০ লাখ টাকার সমমান বলে জানান বিজিবি।

উল্লেখ্য, আটককৃত আসামীকে ক্রিষ্টাল মেথ আইসসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

Tag
আরও খবর