গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

উখিয়ার ঝুঁকিপূর্ণ ১৪টি ভোট কেন্দ্রে বিশেষ নিরাপত্তার দাবি

তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ১৪টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ নিরাপত্তা জোরদারের দাবিতে রিটার্নিং অফিসার বরাবরে লিখিত আবেদন করেছেন মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর চৌধুরী।


একই সাথে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে হুমকি ধমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন তিনি।


২৭ মে সকালে আবুল মনসুর চৌধুরী সাংবাদিকদের বলেছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর কবির চৌধুরী কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহীন আক্তার এর আপন ছোট ভাই হওয়ায় ২৯ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়ায় অবৈধ হস্তক্ষেপ ও প্রভাব বিস্তারের আশঙ্কা প্রকাশ করছেন।


এ সময় তিনি ১৪ টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে দাবী করেন। কেন্দ্র সমূহ রাজাপালং ইউনিয়নের ফলিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরগাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উখিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়।


পালংখালী ইউনিয়নের ফারিরবিল দাখিল মাদ্রাসা, আঞ্জুমান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালুখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভালুকিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়।


অপরদিকে রাজাপালং ইউনিয়নের তুতুরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেজুরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাপালং ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা এবং জালিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সমূহের ভোটারদের ভোটদানে বিরত থাকার জন্য প্রকাশ্যে দিবালোকে ভয়ভীতি ও হুমকি-ধমকি দিচ্ছে।


একইদিন আপন ভাতিজা চেয়ারম্যান পদপ্রার্থী (আনারস প্রতীক) জাহাঙ্গীর কবির চৌধুরীর বিরুদ্ধে কালো টাকার ছড়াছড়ি ও দুর্বিতায়নের অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী (ঘোড়া প্রতীক) বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী।


আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন প্রার্থী। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী।


উখিয়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান বলেন, প্রথমবারের মতো ইভিএমে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন উখিয়ার মানুষ। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি রয়েছে। প্রার্থীরা যাতে আচারণবিধি মেনে চলে সে দিকেও নজরদারি রয়েছে।


এবার উখিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ১লাখ ৫১ হাজার ৫৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৫৫০জন। তৎমধ্যে মহিলা ভোটার ৭৩ হাজান ১৪ জন। ভোট কেন্দ্র ৬২ টি। ভোট কক্ষ (বুথ) রয়েছে ৩৫৫টি, তার মধ্য স্থায়ী বুথ ৩৪৪টি ও অস্থায়ী বুথ ১১টি।

Tag
আরও খবর