তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

ইসলামপুরে কাপনে মোড়ানো বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ, স্ত্রী পরিচয়ে লাশের দাবি বৃদ্ধার



জামালপুরের ইসলামপুরে কাপনে মোড়ানো আনুমানিক পঁচাশি বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। স্ত্রী পরিচয়ে লাশের দাবি করছেন হাজেরা বিবি নামে আনুমানিক পঁচাত্তর বছর বয়সী এক নারী।


আজ মঙ্গলবার (২৮ মে) ভোর সাড়ে ৬টার দিকে পৌর শহরের ধর্মকুড়া এলাকা থেকে ওই লাশ উদ্ধার করে ইসলামপুর থানা-পুলিশ। পরে বেলা সাড়ে ১১টার দিকে থানায় গিয়ে স্ত্রী পরিচয় দিয়ে লাশের দাবি করেন হাজেরা বিবি।



ইসলামপুর থানা সূত্রে জানা যায়, ধর্মকুড়া পৌর মার্কেটস্থ আয়শা মেডিকেল হলের সামনে সড়কে কাপনের কাপড়ে মোড়ানো অবস্থায় লাশটি দেখে স্থানীয় লোকজন থানা-পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পুরুষ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেন পুলিশ। পুলিশের ধারণা, রাতের কোনো এক সময়ে কেবা কারা লাশটি রেখে শটকে পড়ে।



ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, 'লাশের সুরত হাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'


ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'কাপনের কাপড় পড়ানো লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়। অজ্ঞাতনামা মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করাসহ প্রকৃত রহস্য উদঘাটনের কার্যক্রম চলমান রয়েছে। তবে হাজেরা বিবি নামে এক নারী অজ্ঞাতনামা লাশটির দাবি করছে। ওই নারীর ভাষ্য, মৃত ব্যক্তির নাম সত্তার মিয়া। তিনি তাঁর স্বামী। তবে কাগজ-কলমে বিয়ে পড়ানো হয়নি। তাঁর বাবার বাড়ি পৌর শহরের রৌহারকান্দা এলাকায়। বাবা-মা, ভাই-বোনসহ নিকট আত্মীয় স্বজন বলতে তাঁর কেউ নেই। তাঁর স্বামীর চার স্ত্রী ছিলো। 

দীর্ঘদিন থেকে ঢাকায় স্বামী-স্ত্রী একসঙ্গে ভিক্ষার টাকায় জীবিকা নির্বাহ করে আসছিলেন।গত ৬দিন চিকিৎসা নেওয়ার পর গত রবিবার তাঁর স্বামী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। স্থানীয়দের সহায়তায় গোসল সেরে কাপনে মোড়ায়ে একটি গাড়িযোগে লাশটি নিয়ে  রৌহারকান্দা গ্রামের বাবার বাড়ির উদ্দেশ্যে ইসলামপুরে আসেন ওই নারী। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি না পেয়ে গভীর রাতে অজ্ঞাত চালক লাশটি ধর্মকুড়া এলাকায় রেখে চলে যায়। পরে তিনি ইসলামপুর রেলওয়ে স্টেশন এলাকায় রাত কাটান। সকালে ধর্মকুড়া গিয়ে দেখেন লাশ নেই। লোক মারফতে খবর পেয়ে থানায় এসে লাশ নিয়ে যেতে চান ওই নারী।


ওসি সুমন তালুকদার আরও বলেন, 'লাশ দাবি করা হাজেরা বিবির গ্রামের বাড়ির ঠিকানা যাচাই করা হচ্ছে। লাশের ময়নাতদন্তসহ ফিঙ্গার পরীক্ষা করানোর চেষ্টা চলছে। আইনানুসারে লাশটির বিহিত করা হবে।'

আরও খবর