দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে ভোটগ্রহণ স্থগিত


বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ উপজেলা পরিষদের সেন্টমার্টিন ইউনিয়নের ৬০নং জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৮ মে) নির্বাচন কমিশনের (পরিচালক-২) এর উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় ষষ্ঠ উপজেলা

পরিষদের ৩য় ধাপে অনুষ্ঠেয় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা পরিষদের সেন্টমার্টিন ইউনিয়নের ৬০নং জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সকল পদের ভোটগ্রহণ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার

জন্য মাননীয় নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত প্রদান করেছেন।

এতে আরও বলা হয়, উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে পদ্ধতিগতভাবে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে স্থানীয়ভাবে গণবিজ্ঞপ্তি প্রচার ও অন্যান্য ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সেন্টমার্টিনের একমাত্র ভোট কেন্দ্র সেন্টমার্টিন ইউনিয়নের ৬০নং জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়। এতে মোট ভোটার রয়েছে ৩৭১৩ জন। যার মধ্যে পুরুষ ১৮ শ’ ৫৮ জন এবং নারী ভোটার ১৮ শ’ ৫৫ জন।

Tag
আরও খবর