সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে ইজিবাইকে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল নারীর

ছবি-প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে বালু বোঝাই ট্রাকের সাথে ব্যাটারি চালিত অটো ইজিবাইক (টমটম) ধাক্কা লেগে সাজু বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ সময়  ইজিবাইক চালক গুরুতর আহত হয়। পুলিশ ট্রাক আটক করলেও চালক পালিয়েছে। আজ বুধবার (২৯ মে) সকাল সাড়ে ৬টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির পশ্চিম সিংড়া পূর্ব ঢাকা রোড নামক স্থানে গোল চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজু বেগম আদমদীঘি উপজেলার সান্দিড়া সরদারপাড়ার মোজাফফর হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বুধবার সকালে সাজু বেগম তার সান্দিড়া বাড়ি থেকে বাঁশের তৈরী দোলনাসহ বিভিন্ন সামগ্রি ব্যাটারি চালিত অটোচার্জার ইজিবাইক গাড়ীতে বোঝাই করে বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। উল্লেখিত সময়ে ইজিবাইকটি পশ্চিম সিংড়া পূর্ব ঢাকারোড গোল চত্তর অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই যশোর-ড-১১-০৫৯২ নম্বর ট্রাকটি অটোচার্জারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক দুমড়ে মুচড়ে গিয়ে তার চালক মিঠুন ও যাত্রী সাজু বেগম ছিটকে পড়ে গুরুতর আহত হলে তাদের প্রাথমে আদমদীঘি হাসপাতালে ও পরে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে পথিমধ্যে সাজু বেগম মারা যান।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

Tag
আরও খবর